ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ট্রাক্টরচাপায় মাদরাসাছাত্র এক শিশু নিহত সদিচ্ছা থাকলে কাজে সফলতা আসবেই : ডিসি মোহাম্মদ ইউসুপ আলী শ্বশুরবাড়ির লোকদের হয়রানির অভিযোগে পুলিশের এসআইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সরিষাবাড়ীতে যুবদলের দোয়া মাহফিল খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে চিকিৎসা থেকে বঞ্চিত করে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে : মোস্তাফিজুর রহমান বাবুল  ৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মসজিদ-মাদরাসায় বিশেষ দোয়া শেরপুরে দু’দিনব্যাপী পর্যটন উদ্যোক্তা তৈরি বিষয়ক প্রশিক্ষণ শুরু রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বেলটিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত নিহত

কবি হাসান হাফিজুর রহমানের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর। ছবি : বাংলারচিঠিডটকম

মোস্তফা মনজু
জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরের কৃতী সন্তান কবি হাসান হাফিজুর রহমানের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে ২৪ জুন সোমবার বিকেলে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে ভিডিও তথ্যচিত্র প্রদর্শনী, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও কবি হাসান হাফিজুর রহমানের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগার জামালপুরের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক, একুশে পদকপ্রাপ্ত কবি ও প্রাবন্ধিক মিনার মনসুর। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি, কবি ও আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের সভাপতি কবি আলী জহির, বিশেষ অতিথির বক্তব্য রাখেন গান্ধী আশ্রম ও মুক্তি সংগ্রাম জাদুঘরের ট্রাস্টি পরিচালক উৎপল কান্তি ধর, সাহিত্য পত্রিকা ‘লোক’ এর সম্পাদক কবি অনিকেত শামীম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান কবি মুহাম্মদ বাকী বিল্লাহ। ছবি : বাংলারচিঠিডটকম

এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক মো. এনামুল হক ও ঢাকার বেসরকারি পাঠাগার দনিয়ার সভাপতি মো. শাহনেওয়াজ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের সাধারণ সম্পাদক ও সরিষাবাড়ী সরকারি পাইলট গার্লস কলেজের সহকারী অধ্যাপক এ কে এম আশরাফুজ্জামান স্বাধীন এবং ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের সাংগঠনিক সম্পাদক সাগর মুখার্জী।

অনুষ্ঠানের সভাপতি কবি মিনার মনসুর তার বক্তব্যে বলেন, একটা বাংলাদেশ একাত্তুরের একটা নরকের ভেতর থেকে জন্ম নিয়ে আজকে পৃথিবী কাঁপাচ্ছে। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন যে, এটা সোনার বাংলা হবে। এই সোনার বাংলায় যারা নেতৃত্ব দিবে, আমার সামনে সেই তরুণরাই তো বসে আছে। আজকের তরুণরাই ভবিষ্যদের বাংলাদেশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গান্ধী আশ্রম ও মুক্তি সংগ্রাম জাদুঘরের ট্রাস্টি পরিচালক উৎপল কান্তি ধর। ছবি : বাংলারচিঠিডটকম

তিনি বলেন, কবি হাসান হাফিজুর রহমান সারাজীবন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। নীতির প্রশ্নে কখনও আপস করেন নাই। এটা কিন্তু তার জীবনী থেকেই জেনে গেছি। আমরা জেনেছি, যে এই মানুষটি জমি বিক্রি করে একুশে ফেব্রুয়ারির সঙ্কলন করেছেন। এই মানুষটি আমাদের স্বাধীনতার দলিল সঙ্কলিত করেছেন ১৬টি খণ্ডে। সাম্প্রদায়িক দাঙ্গাবিরোধী গল্প সঙ্কলন করেছেন সেই ১৯৫০ সালে। তাকে কলেজ থেকে চাকরিচ্যূত করা হয়েছিল। কিন্তু তিনি মাথানত করেন নাই। ৫১ বছর বয়সের মধ্যেই তিনি তার কর্মগুলো করে গেছেন, আমাদের অনেকেই ৯০ বছর বয়সেও তা করতে পারেন নাই। অসামান্য প্রতিবাদী ছিলেন। অন্যায়কে ঘৃণা করতেন। তাই আমি ২৪ বছর বয়সে তাকে নিয়ে গবেষণা করতে গিয়ে মনে হয়েছিল, আমি তার মতোই হতে চাই, তার দেখানো পথ ধরেই চলতে চাই।

বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

তিনি আরও বলেন, আমি গর্ব করি যে, জামালপুরের মানুষ কবি হাসান হাফিজুর রহমানের মতো একজন মানুষকে জন্ম দিয়েছেন। তাকে নিয়ে জামালপুরে আরো গবেষণা, পাঠাগার গড়ে তোলা, নামকরণ করা, পদক দেওয়া থেকে শুরু করে আরও অনেক কিছুই হতে পারে। তার আদর্শকে বুকে ধারণ করে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই কবি হাসান হাফিজুর রহমান স্মরণে দলীয় সঙ্গীত ও দলীয় আবৃত্তি শেষে অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে উত্তরীয় পরানো এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের সদস্যরা।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী আহমেদ কাদরি লিটন। ছবি : বাংলারচিঠিডটকম

কবি হাসান হাফিজুর রহমানের জীবন ও সাহিত্যকর্মের আলোকে বক্তব্য রাখে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মারিয়া কবির প্রমা, কবি হাসান হাফিজুর রহমানের কবিতা থেকে আবৃত্তি করেন সরকারি জাহেদা সফির মহিলা কলেজের সহযোগী অধ্যাপক, কবি ও বাচিক শিল্পী জয়শ্রী ঘোষ, জামালপুর জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ শিশু একাডেমির আবৃত্তি প্রশিক্ষক ও বাচিক শিল্পী মানসী গোস্বামী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাচিক শিল্পী আহমেদ কাদরি লিটন, ঝাউলা গোপালপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কবি তারিকুল ফেরদৌস, স্রোত আবৃত্তি সংঘের সভাপতি শামীমা তন্দ্রা প্রমুখ।

পরে কবি হাসান হাফিজুর রহমানের জীবন ও সাহিত্যকর্ম বিষয়ক রচনা, সাধারণ জ্ঞান জিজ্ঞাসা, গ্রন্থপাঠ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে ট্রাক্টরচাপায় মাদরাসাছাত্র এক শিশু নিহত

কবি হাসান হাফিজুর রহমানের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১২:৫১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪