ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দেশবাসীকে ইসির ধন্যবাদ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু

সৈনিক পরিচয়ে বিয়ে করে শ্বশুরবাড়িতে শিকলবন্দি জামাই!

শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে ভুয়া সৈনিক শিপনকে। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম

সৈনিক পরিচয়ে একাধিক বিয়ে করে অবশেষে শ্বশুরবাড়ির লোকের হাতে আটক হয়ে শিপন নামে এক যুবক শিকলবন্দি হয়েছেন। ঘটনাটি ঘটেছে জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নে সভুকুড়া গ্রামে।

জানা যায়, ভুয়া সৈনিক শিপন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খড়মা গ্রামের মোন্নাফ আলীর ছেলে।

ভুয়া সৈনিক শিপন মিয়া জানান, তিনি সোশ্যাল মিডিয়ায় ‘শিপন মিয়া’ নামে আইডি খুলে ভুয়া সৈনিক পোশাক ও পরিচয় দিয়ে এক বছর আগে তিন লাখ টাকা যৌতুক নিয়ে গাইবান্ধা ইউনিয়নের নাপিতের চর বলিদা পাড়া গ্রামের জমির উদ্দিন পাখীর মেয়েকে বিয়ে করেন।

একইভাবে তিনমাস পর গত ৮ মাস আগে একই উপজেলার সভুকুড়া গ্রামে দেলোয়ারের মেয়েকে কোর্ট ম্যারিজ করে দ্বিতীয় বিয়ে করে। পরবর্তীতে মেয়ের বাবা বিষয়টি মেনে নিলে ১০ লাখা টাকা যৌতুক হাতিয়ে নেয় ভুয়া সৈনিক জামাই শিপন।

অবশেষে সৈনিক পরিচয়ে একাধিক বিয়ে খবরটি সভুকুড়া গ্রামের দ্বিতীয় স্ত্রীর পরিবারের লোকজন জানতে পারে। পরে কৌশলে ভুয়া সৈনিক জামাইকে ২২ জুন শনিবার ডেকে নিয়ে এসে তাকে উচিত শিক্ষা দিতে শিকলবন্দি অবস্থায় আটক করে করে রাখা রয়েছে। এখন পর্যন্ত পাহারায় রয়েছেন গ্রাম পুলিশের সদস্যরা। এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

গোয়ালের চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দেশবাসীকে ইসির ধন্যবাদ

সৈনিক পরিচয়ে বিয়ে করে শ্বশুরবাড়িতে শিকলবন্দি জামাই!

আপডেট সময় ১২:৩৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪