ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মসজিদ-মাদরাসায় বিশেষ দোয়া শেরপুরে দু’দিনব্যাপী পর্যটন উদ্যোক্তা তৈরি বিষয়ক প্রশিক্ষণ শুরু রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বেলটিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত নিহত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে : এম. রশীদুজ্জামান মিল্লাত জামালপুরে সাংবাদিক ও দলিল লেখকদের বিরুদ্ধে মামলা দায়ের, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জেলা মানবাধিকার রক্ষাকারী নেটওয়ার্ক পুনর্গঠন : সভাপতি জাহাঙ্গীর সেলিম, আরজু সম্পাদক সাংবাদিকদের জানিয়ে শেরপুর সদর আসনে মাঠে নামলেন ইলিয়াস উদ্দিন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সরিষাবাড়ীতে নারীদের দোয়া মাহফিল

ইসলামপুরে ট্রেনের ধাক্কায় আহত ভটভটিচালকের মৃত্যু

ভটভটি গাড়িটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রেললাইনের দুইপাশে পড়ে আছে। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত ভটভটিচালক ভুট্টু মিয়া (৪০) মারা গেছেন। ২৩ জুন রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে দুপুরে উপজেলার মোশারফগঞ্জ রেলস্টেশন সংলগ্ন এক রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এ ঘটনায় আহত গাড়ির হেলপার টুক্কু মিয়া (২৭) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ভুট্টু মিয়া ইসলামপুর উপজেলার পার্থশী ইউনিয়নের শশাড়িয়াবাড়ী গ্রামের পানাউল্লার ছেলে। ভটভটিচালকের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানায়, দেওয়ানগঞ্জ রেলস্টেশন থেকে ঢাকাগামী বেসরকারি কমিউটার ট্রেন আনুমানিক দুপুর দেড়টার দিকে ছেড়ে আসে। ট্রেনটি আনুমানিক দুপুর ২টার দিকে মোশারফগঞ্জ রেলস্টেশন পার হয়ে স্টেশন সংলগ্ন রেল ক্রসিংয়ে পৌছালে লাইনের উপর থাকা ইট বোঝাই ভটভটিকে ধাক্কা দেয়। এতে লাইনের দুই পাশে ছিটকে পড়ে ভটভটি গাড়িটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।

গুরুতর আহত হয় ভটভটির চালক ভুট্টু মিয়া ও হেলপার টুক্কু মিয়া। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে জামালপুর জেনারেল হাসপাতালে ভটভটিচালক ভুট্টু মিয়া মারা যান।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস

ইসলামপুরে ট্রেনের ধাক্কায় আহত ভটভটিচালকের মৃত্যু

আপডেট সময় ১১:৫০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪