ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ট্রাক্টরচাপায় মাদরাসাছাত্র এক শিশু নিহত সদিচ্ছা থাকলে কাজে সফলতা আসবেই : ডিসি মোহাম্মদ ইউসুপ আলী শ্বশুরবাড়ির লোকদের হয়রানির অভিযোগে পুলিশের এসআইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সরিষাবাড়ীতে যুবদলের দোয়া মাহফিল খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে চিকিৎসা থেকে বঞ্চিত করে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে : মোস্তাফিজুর রহমান বাবুল  ৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মসজিদ-মাদরাসায় বিশেষ দোয়া শেরপুরে দু’দিনব্যাপী পর্যটন উদ্যোক্তা তৈরি বিষয়ক প্রশিক্ষণ শুরু রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বেলটিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত নিহত

দেওয়ানগঞ্জে দুদিনব্যাপী ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরু

ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নেন দেশের আলোচিত ঘোড়সওয়ার তাসমিনা আক্তার। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জিল বাংলা সুগারমিলস্ ফার্ম মাঠে দুদিনব্যাপী ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ২১ জুন বিকেলে শুরু হয়েছে। জিল বাংলা সুগারমিলস্ বাজার বণিক সমিতি এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী নির্বাচিত হওয়ায় এবং উঠতি বয়সী যুব সমাজকে মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে বিরত রাখা ও গ্রামীণ বাংলার ঐতিহ্য ধরে রাখতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ ঘোড়দৌড় প্রতিযোগিতা পরিচালনা করেন জিল বাংলা সুগার মিলস ওয়ার্কাস ইউনিয়নের সাধারণ সম্পাদক রায়হানুল হক রায়হান ও চুকাইবাড়ী ইউপি চেয়ারম্যান সেলিম খাঁন।

ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ঘোড়সওয়াররা।ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুর, শেরপুর ও গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকা থেকে নিজেদের ঘোড়া নিয়ে ঘোড়সওয়াররা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের হাজার হাজার নারী-পুরুষ মাঠের দুই পাশে দাঁড়িয়ে ঘোড়দৌড় উপভোগ করেন। ২২ জুন বিকেলে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

দেশের আলোচিত ঘোড়সওয়ার নওগাঁ জেলার তাসমিনা আক্তার ও হালিমা আক্তারও অংশগ্রহণ করেন। তাদের ঘোড়দৌড় দেখতে আসা দর্শকরা জানান, তারা ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখে খুবই মুগ্ধ হয়েছেন। এ প্রতিযোগিতা দেখে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে মনে পড়ে গেছে। এমন আয়োজন প্রতি বছর দেখতে চান তারা।

ঘোড়দৌড় প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ।ছবি: বাংলারচিঠিডটকম

এর আগে ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন জিল বাংলা সুগারমিলস ওয়ার্কাস ইউনিয়নের সাবেক সভাপতি দলিলুল রহমান।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিল বাংলা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন আহাম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক দুর্গা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক শ্যামল চন্দ্র সাহা, জেলা পরিষদের সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ হারুন, জিল বাংলা সুগারমিলস্ বাজার বণিক সমিতির সভাপতি মঞ্জুরুল হক ও সাধারণ সম্পাদক রাসেল আহাম্মেদ, ইউপি চেয়ারম্যান সেলিম খাঁন, শাজাহান আলী, সাইদ্দুজ্জামান প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে ট্রাক্টরচাপায় মাদরাসাছাত্র এক শিশু নিহত

দেওয়ানগঞ্জে দুদিনব্যাপী ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরু

আপডেট সময় ০৯:০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪