ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে বাস পরিচালকের সংবাদ সম্মেলন অটোরিকশায় নিজ এলাকা ঘুরে দেখলেন বীর মুক্তিযোদ্ধাসহ প্রবীণ ব্যক্তিরা প্রতিমন্ত্রী হলেন এম. রশিদুজ্জামান মিল্লাত, জামালপুরে মিষ্টি বিতরণ গণতন্ত্রের যে চর্চা শুরু হয়েছে, তা যেন কখনো থেমে না যায় : প্রধান উপদেষ্টা বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতির সংবাদ সম্মেলন মোস্তাফিজুর রহমানকে মন্ত্রী হিসাবে দেখতে চায় জামালপুর-৩ আসনের জনগণ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

সরিষাবাড়ীতে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। উপজেলার ভাটারা ইউনিয়নের মহিষাবাধুরিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী সাইফুল ইসলাম সরলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন নিহতের চাচাতো ভাই।

নিহত গৃহবধূ কাঞ্চন সাথী (২৫) দিনাজপুর জেলার হাকিমপুর থানার বাসুদেব গ্রামের সাইফুল ইসলাম সরলের স্ত্রী ও ভাটারা এলাকার আবুল কাশেমের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ১৬ জুন রবিবার রাতে স্বামী সাইফুল ইসলাম ও তার স্ত্রী কাঞ্চন সাথী দুইজন উপজেলার ভাটারা বাজার থেকে কেনা কাটা শেষে বাড়িতে ফিরছিলেন। এ সময় রাস্তায় তাদের মধ্যে কথা কাটাকাটি বাঁধে। কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী সাইফুল ইসলাম উত্তেজিত হয়ে তার হাতে থাকা ছুরি দিয়ে কাঞ্চন সাথীর পেটেতে ছুরি দিয়ে আঘাত করেন। এ সময় কাঞ্চন সাথী গুরুতর জখম হয়ে মাটিতে পড়ে যান। একপর্যায়ে কাঞ্চন সাথীর ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করে। ১৮ জুন মঙ্গলবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে গৃহবধূ কাঞ্চন সাথী মারা যান।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান সাংবাদিকদের বলেন, কাঞ্চন সাথী গুরুতর আহত অবস্থায় থানায় মামলা হয়েছে। এই মামলাকে হত্যা মামলায় রূপান্তরিত করা হবে। তবে ঘটনার পর থেকেই স্বামী সাইফুল ইসলাম সরল পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ

সরিষাবাড়ীতে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

আপডেট সময় ০৬:৫৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪