ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহীদ বুদ্ধিজীবী দিবস : শোক র‍্যালি ও আলোচনা সভা করেছে জামালপুর জেলা বিএনপি নতুন সাজে সজ্জিত হল জামালপুর পাবলিক লাইব্রেরি শহীদ বুদ্ধিজীবী দিবস : জামালপুরে উদীচীর আলোর মিছিল শহীদ বুদ্ধিজীবী দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত জামালপুর রেলস্টেশনে ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত মেলান্দহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত বকশীগঞ্জে সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার শেরপুরে গতানুগতিক প্রচারণা ভেঙে জনগণের কথা শুনলেন শেরপুর-১ আসনের জামায়াত প্রার্থী হাফেজ রাশেদুল জামালপুরে রুপা’স ভিশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাইনচ্যুত : নিহত বেড়ে ৮, আহত ৫০

বাংলারচিঠিডটকম ডেস্ক:

ভারতে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কায় ট্রেনটির শেষের দুটি বগি লাইনচ্যুত হয়ে আট জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচ জন যাত্রী ও তিন জন রেল কর্মচারী। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জন। ১৭ জুন সোমবার সকালে নীচবাড়ি ও রাঙাপানি স্টেশনের মাঝে এ দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে রেল পুলিশ।

দার্জিলিং পুলিশের অ্যাডিশনার এসপি অভিষেক রায়ের বরাতে আনন্দবাজার পত্রিকা জানায়, ‘কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা দেয় পেছন থেকে আসা একটি মালগাড়ি। এতে বগি লাইনচ্যুত হলে ভেতরে আটকে পড়েন যাত্রীরা। সেখান থেকে উদ্ধার করে কাছেই একটি জায়গায় অস্থায়ী ভাবে আহতদের নিয়ে গিয়ে রাখা হচ্ছে। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী হাসপাতালে পাঠানো হচ্ছে।’

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী। যাদের মৃত্যু হয়েছে, তাদের পরিবারকে দুলক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে তার দফতর।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে এক্স হ্যান্ডলে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘এই মাত্র দার্জিলিঙের ফাঁসিদেওয়া এলাকায় ট্রেন দুর্ঘটনার খবর পেলাম। বিশদে এখনও জানতে পারিনি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা দিয়েছে শুনেছি। জেলাশাসক, এসপি, চিকিৎসক ও অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজ শুরু হচ্ছে।’ পোস্ট করেছেন রেলমন্ত্রীও।

এর আগে ২০২২ সালে জলপাইগুড়ির ময়নাগুড়ির কাছে দোমোহনিতে লাইনচ্যুত হয়েছিল বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। পাঁচ জনের মৃত্যু হয়েছিল সেই ঘটনায়। ২০২৩ সালের ২ জুন ওড়িশার বালেশ্বরে দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস। ওই ট্রেনের সঙ্গে একটি মালগাড়ি এবং বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের ধাক্কা লাগে। ২৮৯ জনের মৃত্যু হয়েছিল সেই ঘটনায়।সূত্র:ইত্তেফাক।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ বুদ্ধিজীবী দিবস : শোক র‍্যালি ও আলোচনা সভা করেছে জামালপুর জেলা বিএনপি

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাইনচ্যুত : নিহত বেড়ে ৮, আহত ৫০

আপডেট সময় ০৫:০০:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪