বিল্লাল হোসেন মন্ডল
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় গোয়ালঘর থেকে ৮ জুন শনিবার দুপুরে জয়নাল আবেদিন (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের নবীনাবাদ গ্রামে নিজ বাড়িতে গোয়াল ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক নবীনাবাদ গ্রামের ফজলুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে জয়নাল আবেদিনের সঙ্গে তার পরিবারের লোকজনের কলহ চলে আসছিল। ৭ জুন শুক্রবার রাতেও বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ধারণা করা হচ্ছে রাতেই তিনি অভিমান করে পাশের গোয়ালঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
স্থানীয় সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম জানান, খবর পেয়ে ৮ জুন শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। এটি আত্মহত্যা নাকি, হত্যা তা নিশ্চিত হওয়া যায়নি।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস এ প্রতিবেদককে বলেন, নিহত জয়নাল আবেদিনের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
বাংলার চিঠি ডেস্ক : 

















