ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ট্রাক্টরচাপায় মাদরাসাছাত্র এক শিশু নিহত সদিচ্ছা থাকলে কাজে সফলতা আসবেই : ডিসি মোহাম্মদ ইউসুপ আলী শ্বশুরবাড়ির লোকদের হয়রানির অভিযোগে পুলিশের এসআইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সরিষাবাড়ীতে যুবদলের দোয়া মাহফিল খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে চিকিৎসা থেকে বঞ্চিত করে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে : মোস্তাফিজুর রহমান বাবুল  ৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মসজিদ-মাদরাসায় বিশেষ দোয়া শেরপুরে দু’দিনব্যাপী পর্যটন উদ্যোক্তা তৈরি বিষয়ক প্রশিক্ষণ শুরু রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বেলটিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত নিহত

বকশীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে থানা পুলিশের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বকশীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের পাশাপাশি ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জামালপুর জেলা পুলিশের সহযোগিতায় এই কর্মসূচি হাতে নেয় বকশীগঞ্জ থানা পুলিশ।

৬ জুন বৃহস্পতিবার বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় ও বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করাসহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান।

এসময় বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম, এনএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাবেরী সেনসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় জামালপুর জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামানের দিক নির্দেশনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৭০০টি গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে ট্রাক্টরচাপায় মাদরাসাছাত্র এক শিশু নিহত

বকশীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে থানা পুলিশের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আপডেট সময় ০৬:৩৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪