
মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম
ধর্ম সচিব আব্দুল হামিদ জমাদ্দার বলেন, ইসলামি সংস্কৃতি চর্চার জন্য সারা দেশে একটি করে মডেল মসজিদ নির্মাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্যায়ক্রমে মসজিদের ইমামদের ভাতার আওতায় নেওয়ার জন্য কাজ করছে সরকার।
২ জুন রবিবার বিকালে উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রে ‘সন্ত্রাস-জঙ্গিবাদ’ নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে উলামা-মাশায়েখগণের সাথে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ধর্ম সচিব আব্দুল হামিদ জমাদ্দার।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বাংলাদেশের উন্নয়ন করে যাচ্ছেন। সকলের দ্বায়িত্ব প্রধানমন্ত্রীর সকল উন্নয়ন কাজের সহযোগিতা করা। সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে ইমামদের এগিয়ে আসতে হবে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবেনা। আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.) তিনিও ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করে গেছেন। সমাজে শান্তি-শৃংখলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামি ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহাঃ বশিরুল আলম, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান, উপজেলা মডেল মসজিদের ফিল্ড সুপারভাইজার আবু সালেহ ইমরান, মডেল মসজিদের ইমাম আবু কালাম সায়েদী প্রমুখ।
বাংলার চিঠি ডেস্ক : 

















