ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মসজিদ-মাদরাসায় বিশেষ দোয়া শেরপুরে দু’দিনব্যাপী পর্যটন উদ্যোক্তা তৈরি বিষয়ক প্রশিক্ষণ শুরু রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বেলটিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত নিহত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে : এম. রশীদুজ্জামান মিল্লাত জামালপুরে সাংবাদিক ও দলিল লেখকদের বিরুদ্ধে মামলা দায়ের, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জেলা মানবাধিকার রক্ষাকারী নেটওয়ার্ক পুনর্গঠন : সভাপতি জাহাঙ্গীর সেলিম, আরজু সম্পাদক সাংবাদিকদের জানিয়ে শেরপুর সদর আসনে মাঠে নামলেন ইলিয়াস উদ্দিন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সরিষাবাড়ীতে নারীদের দোয়া মাহফিল

জামালপুরে শিক্ষার্থী আরিফুলকে নির্যাতনকারীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

মেধাবী শিক্ষার্থী আরিফুল ইসলামকে হত্যা ও গুম করার উদ্দেশ্যে অমানবিক নির্যাতনের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৩০ মে বৃহস্পতিবার দুপুরে শহরের পলাশগড় এলাকায় ছোটগড় মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। আরিফুল ওই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

জানা গেছে, প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন শান্ত, স্থানীয় কাউন্সিলর এমদাদুল হক জীবন, শিক্ষার্থী মার্জিয়া প্রমুখ।

এ সময় বক্তারা নির্যাতনকারীকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ করে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের কাছে গেলে দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আশ্বাস দেন সংসদ সদস্য।

উল্লেখ্য, ২৮ মে মঙ্গলবার বিকেলে নাঈম হাসান নামে এক ব্যক্তি আরিফের অটোগাড়ি ভাড়া করে বগাবাইদ এলাকায় নাঈম হাসানের ভাড়া বাসায় নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন করে। এ সময় শিক্ষার্থী আরিফের হাত পা বেঁধে ট্রাংকের ভেতর রাখে। পরে আরিফের ডাক-চিৎকারে বাড়ির আশে পাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আরিফের বাবা আমিনুল ইসলাম বাদী হয়ে জামালপুর থানায় একটি মামলা দায়ের করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস

জামালপুরে শিক্ষার্থী আরিফুলকে নির্যাতনকারীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় ০৭:৪০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪