ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ট্রাক্টরচাপায় মাদরাসাছাত্র এক শিশু নিহত সদিচ্ছা থাকলে কাজে সফলতা আসবেই : ডিসি মোহাম্মদ ইউসুপ আলী শ্বশুরবাড়ির লোকদের হয়রানির অভিযোগে পুলিশের এসআইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সরিষাবাড়ীতে যুবদলের দোয়া মাহফিল খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে চিকিৎসা থেকে বঞ্চিত করে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে : মোস্তাফিজুর রহমান বাবুল  ৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মসজিদ-মাদরাসায় বিশেষ দোয়া শেরপুরে দু’দিনব্যাপী পর্যটন উদ্যোক্তা তৈরি বিষয়ক প্রশিক্ষণ শুরু রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বেলটিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত নিহত

নকলায় কৃষকের ধান কেটে দিলেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আবু হামযা

কৃষকের ধান কেটে দেন নকলা উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আবু হামযা কনক। ছবি: বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু
নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েই অসহায় ও গরিব কৃষকদের ধান কাটা শুরু করেছেন আবু হামযা কনক। তিনি নকলা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক।

জানা গেছে, আবু হামযা কনক ২২ মে সকালে স্থানীয় গরীব ও অসহায় কৃষকদের ধান কেটে দিতে যান। তিনি উপজেলার হুজুরীকান্দা ও চরমধূয়া গ্রামের তিনজন কৃষকের ৬০ শতক জমির ধান কাটেন এবং আটি বেঁধে বাড়িতে পৌছে দেন।

ধানের আটি মাথায় নিয়ে কৃষকের বাড়িও পৌছে দেওয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

আবু হামযা কনক বলেন, আমি এ উপজেলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি মানুষের ভালবাসার কারণে। জনপ্রতিনিধি হয়েছি জনগণের কারণে এবং জনগণের জন্য। আগে যেমন ছিলাম এখনও ঠিক তেমনই থাকতে চাই। এ বিজয় আমার নয়, এ বিজয় নকলাবাসীর, এ বিজয় ছাত্রলীগের। মহান আল্লাহ তাআলা যেন সারাজীবন এভাবেই মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেন। সকলের সহযোগিতা চাই।

জানা গেছে, আবু হামযা কনক ছোটবেলা থেকেই কর্মঠ ও দক্ষ ছিলেন। নীতিতেও ছিল অটল। করোনার মহামারির সময় যখন মানুষ শ্রমিক সংকটে ক্ষেতে ধান কেটে আনতে পারছিল না, তখন তিনি ছাত্রলীগের অন্যান্য নেতা ও কর্মীদের নিয়ে কৃষকদের পাশে দাঁড়ান। ধান কাটা থেকে শুরু করে আটি বেঁধে মাথায় করে পৌছে দেন কৃষকদের বাড়িতে। শুধু তাই নয় অসহায়দের বাড়ি বাড়ি খাবারও পৌছে দিতেন। মাস্ক বিতরণসহ সচেতনতা সৃষ্টি করেন মানুষের মধ্যে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে ট্রাক্টরচাপায় মাদরাসাছাত্র এক শিশু নিহত

নকলায় কৃষকের ধান কেটে দিলেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আবু হামযা

আপডেট সময় ০৯:৪২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪