ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহীদ বুদ্ধিজীবী দিবস : শোক র‍্যালি ও আলোচনা সভা করেছে জামালপুর জেলা বিএনপি নতুন সাজে সজ্জিত হল জামালপুর পাবলিক লাইব্রেরি শহীদ বুদ্ধিজীবী দিবস : জামালপুরে উদীচীর আলোর মিছিল শহীদ বুদ্ধিজীবী দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত জামালপুর রেলস্টেশনে ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত মেলান্দহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত বকশীগঞ্জে সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার শেরপুরে গতানুগতিক প্রচারণা ভেঙে জনগণের কথা শুনলেন শেরপুর-১ আসনের জামায়াত প্রার্থী হাফেজ রাশেদুল জামালপুরে রুপা’স ভিশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল

সুন্দরবনের আগুন পুরোপুরি নিভে গিয়েছে

বাংলারচিঠিডটকম ডেস্ক:

সুন্দরবনের আগুন পুরোপুরি নিভে গিয়েছে বলে জানিয়েছেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে।

তিনি জানান, ৬ মে বিকাল সাড়ে ৫টা থেকে উক্ত স্থানে বৃষ্টিপাত শুরু হয়। ৭ মে সকাল থেকে বন বিভাগ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন লাগার স্থান ড্রোনের মাধ্যমে পুনরায় মনিটরিং করা শুরু করেন।

পরিবেশ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৭ মে এ কথা জানানো হয়েছে।

সকাল থেকে প্রতি ঘণ্টায় ঘণ্টায় ড্রোনের মাধ্যমে মনিটরিং করা হলেও বনভূমির কোথাও কোন আগুনের আলামত পাওয়া যায়নি। পাশাপাশি বনের অভ্যন্তরে পায়ে হেঁটে একাধিক টিম ঘটনাস্থলে পরিদর্শন করেও কোথাও কোনো আগুনের আলামত পাননি।

পরিদর্শন দেখা যায় আগুন লাগার স্থানে বৃষ্টিপাতের ফলে যথেষ্ট পরিমাণে পানিতে ভিজে গেছে। কোথাও কোথাও পানি জমে রয়েছে। সার্বিক অবস্থা পর্যালোচনায় সুন্দরবনের আমরবুনিয়া ক্যাম্পের আওতাধীন বনাঞ্চলের আগুন নিভে গেছে বলে নিশ্চিত হওয়া গেছে ।

সুন্দরবনে অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নিরূপণের লক্ষ্যে গঠিত কমিটির সভাপতি জানিয়েছেন, অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে বনজসম্পদ ও জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নিরূপণ ও পরবর্তী করণীয় সম্পর্কে সুপারিশ প্রণয়নের কাজ অচিরেই শুরু করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ বুদ্ধিজীবী দিবস : শোক র‍্যালি ও আলোচনা সভা করেছে জামালপুর জেলা বিএনপি

সুন্দরবনের আগুন পুরোপুরি নিভে গিয়েছে

আপডেট সময় ০৯:১৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪