ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মসজিদ-মাদরাসায় বিশেষ দোয়া শেরপুরে দু’দিনব্যাপী পর্যটন উদ্যোক্তা তৈরি বিষয়ক প্রশিক্ষণ শুরু রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বেলটিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত নিহত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে : এম. রশীদুজ্জামান মিল্লাত জামালপুরে সাংবাদিক ও দলিল লেখকদের বিরুদ্ধে মামলা দায়ের, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জেলা মানবাধিকার রক্ষাকারী নেটওয়ার্ক পুনর্গঠন : সভাপতি জাহাঙ্গীর সেলিম, আরজু সম্পাদক সাংবাদিকদের জানিয়ে শেরপুর সদর আসনে মাঠে নামলেন ইলিয়াস উদ্দিন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সরিষাবাড়ীতে নারীদের দোয়া মাহফিল

এমভি আবদুল্লাহ : চলছে কয়লা খালাস, জাহাজেই ফিরবেন সব নাবিক

বাংলারচিঠিডটকম ডেস্ক :

সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের আল-হামরিয়া বন্দরে ভেড়ার পর এখন কয়লা খালাসের কাজ চলছে। খালাস শেষ হলে আরেকটি ভাড়া ধরে জাহাজ নিয়ে দেশের পথে রওনা হবে ২৩ নাবিক।

অবশ্য এর আগে নাবিকদের মধ্যে ২ জনের বিমানে দেশে ফেরার কথা ছিল। বাকি ২১ নাবিক আগে থেকেই জাহাজে করেই ফেরার কথা জানিয়েছিলেন। তবে পরে ওই দুই নাবিক সিদ্ধান্ত পরিবর্তন করেন।

জাহাজের মালিক প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপের কর্মকর্তারা জানান, জাহাজে থাকা ৫৫ হাজার মেট্রিক টন কয়লা গতকাল সোমবার রাত ১২টার দিকে খালাস শুরু হয়।

মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে গত ১২ মার্চ জলদস্যুর কবলে পড়ে জাহাজটি। গত ১৪ এপ্রিল সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্তি পেয়ে ৮ দিন পর গত রোববার রাতে জাহাজটি সংযুক্ত আরব আমিরাত পৌঁছায়।

কেএসআরএম গ্রুপের সহযোগী সংস্থা এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেরুল করিম জানান, জাহাজের ২৩ নাবিক জাহাজেই দেশে ফিরবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।সূত্র:ইত্তেফাক।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস

এমভি আবদুল্লাহ : চলছে কয়লা খালাস, জাহাজেই ফিরবেন সব নাবিক

আপডেট সময় ০৭:১৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪