ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহীদ বুদ্ধিজীবী দিবস : শোক র‍্যালি ও আলোচনা সভা করেছে জামালপুর জেলা বিএনপি নতুন সাজে সজ্জিত হল জামালপুর পাবলিক লাইব্রেরি শহীদ বুদ্ধিজীবী দিবস : জামালপুরে উদীচীর আলোর মিছিল শহীদ বুদ্ধিজীবী দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত জামালপুর রেলস্টেশনে ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত মেলান্দহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত বকশীগঞ্জে সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার শেরপুরে গতানুগতিক প্রচারণা ভেঙে জনগণের কথা শুনলেন শেরপুর-১ আসনের জামায়াত প্রার্থী হাফেজ রাশেদুল জামালপুরে রুপা’স ভিশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল

জামালপুরে মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কেক কাটা হয়। ছবি: আসমাউল আসিফ

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে জনপ্রিয় টিভি চ্যানেল মাই টিভির ১৫তম বর্ষে পদার্পণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৫ এপ্রিল সন্ধ্যায় জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক আজকের জামালপুরের প্রকাশক ও সম্পাদক এম এ জলিল।

এছাড়াও জামালপুর লালন একাডেমির সাধারণ সম্পাদক এ কে এম আশরাফুজ্জামান স্বাধীন, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক মুকুল রানা, সহ-সভাপতি ও নিউজ টুয়েন্টিফোর টিভির সাংবাদিক তানভীর আজাদ মামুন, কোষাধ্যক্ষ এনটিভি ও খবরের কাগজের আসমাউল আসিফ, এখন টিভির জুয়েল রানা, দৈনিক বাংলা ও নিউজ বাংলার খন্দকার রাজু আহমেদ ফুয়াদ, মাই টিভির জামালপুর জেলা প্রতিনিধি শামীম আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মাইটিভি দীর্ঘ ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পণ করছে। এই দীর্ঘ বছরের সম্প্রচারে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে এই চ্যানেলটি। মাইটিভি সব সময় বস্তুনিষ্ঠ অনুষ্ঠান ও সংবাদ প্রচারে একধাপ এগিয়ে। মাইটিভি জনপ্রিয়তার ধারা অব্যাহত রাখবে, মাইটিভি পরিবারের সার্বিক সফলতা কামনা করেন বক্তারা।

পরে অতিথিরা সবাইকে নিয়ে কেক কাটেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ বুদ্ধিজীবী দিবস : শোক র‍্যালি ও আলোচনা সভা করেছে জামালপুর জেলা বিএনপি

জামালপুরে মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট সময় ০১:৩৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪