ঢাকা ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ট্রাক্টরচাপায় মাদরাসাছাত্র এক শিশু নিহত সদিচ্ছা থাকলে কাজে সফলতা আসবেই : ডিসি মোহাম্মদ ইউসুপ আলী শ্বশুরবাড়ির লোকদের হয়রানির অভিযোগে পুলিশের এসআইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সরিষাবাড়ীতে যুবদলের দোয়া মাহফিল খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে চিকিৎসা থেকে বঞ্চিত করে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে : মোস্তাফিজুর রহমান বাবুল  ৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মসজিদ-মাদরাসায় বিশেষ দোয়া শেরপুরে দু’দিনব্যাপী পর্যটন উদ্যোক্তা তৈরি বিষয়ক প্রশিক্ষণ শুরু রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বেলটিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত নিহত

দেশকে সম্মানের দিকে এগিয়ে নিয়ে চলেছে ক্রীড়াঙ্গন : ধর্মমন্ত্রী

সুরমা জান্নাতকে সংবর্ধনা দেওয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, দেশের ক্রীড়াঙ্গন এখন শুধু দেশের মাটিতে নয়, বিশ্বের মাটিতেও উজ্জ্বল নক্ষত্র হয়ে দেখা দিয়েছে। দেশকে বড় সম্মানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ক্রীড়াঙ্গন। এটা সম্ভব হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ায়। তিনি যেভাবে ক্রীড়াঙ্গনকে উন্নত করেছে, বিগত কোন সরকারের আমলে তা হয়নি।

মন্ত্রী ১৪ এপ্রিল সন্ধ্যায় জামালপুরের ইসলামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা বারী মন্ডল মিলানায়তনে উপজেলা গোয়ালের চর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সন্তান সাফ অনূর্ধ্ব-১৯ মহিলা চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ দলের স্ট্রাইকার সুরমা জান্নাতকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী আরও বলেন, আগামী দিনে দেশ পরিচালনা করবে আজকের ক্রীড়াবীদরা। ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা’ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে আলোকিত করেছেন। তার সকল স্বপ্ন বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে শেখ হাসিনা। আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সহ-সভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেছ, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক আকন্দ, খলিলুর রহমান, সরদার জাকিউল হক, উপজেলা প্রকৌশলী আমিনুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

পরে সুরমা জান্নাতকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দেওয়া হয়। তাকে সকল সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়। পরে মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা বারী মন্ডল নির্মিত মিলানায়তনের শুভ উদ্বোধন করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে ট্রাক্টরচাপায় মাদরাসাছাত্র এক শিশু নিহত

দেশকে সম্মানের দিকে এগিয়ে নিয়ে চলেছে ক্রীড়াঙ্গন : ধর্মমন্ত্রী

আপডেট সময় ০৭:২৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪