ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল : বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ১২ ডিসেম্বর সরিষাবাড়ী পাক হানাদার মুক্ত দিবস জামালপুরে অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট জাতীয় পরিবার পরিকল্পনা কৌশল প্রচার ও বিস্তার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জের ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুর সদর উপজেলা পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে এম্পাওয়ারহারের উদ্যোগে মানবাধিকার দিবস পালিত পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা

দেওয়ানগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। ৯ এপ্রিল সন্ধ্যায় উপজেলার পাররামরামপুর ইউনিয়নের মাঠের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাররামরামপুর ইউনিয়নের মাঠেরঘাট গ্রামের দেলোয়ার হোসেন (১৮) ও একই গ্রামের খোরশেদের ছেলে জীবন মিয়া (২২)।

জানা গেছে, ইফতারের আগ মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল চালিয়ে স্থানীয় বাজারে যাচ্ছিলেন দেলোয়ার হোসেন। অপর দিক থেকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে জীবন মিয়াও আসছিলেন। হঠাৎ মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনা স্থলেই দেলোয়ার হোসেন মারা যান। গুরুতর আহত হন জীবন মিয়া। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে মারা যান তিনি।

দেওয়ানগঞ্জ মডেলর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ১০ এপ্রিল সকালে বলেন, রাতেই দুর্ঘটনার স্থল পরিদর্শন করে মোটরসাইকেল দুটি থানায় আনা হয়েছে এবং এ ঘটনায় মামলা হয়েছে। এখনও কোন অভিযোগ পাইনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল : বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল

দেওয়ানগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট সময় ০৪:৩৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪