ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মসজিদ-মাদরাসায় বিশেষ দোয়া শেরপুরে দু’দিনব্যাপী পর্যটন উদ্যোক্তা তৈরি বিষয়ক প্রশিক্ষণ শুরু রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বেলটিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত নিহত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে : এম. রশীদুজ্জামান মিল্লাত জামালপুরে সাংবাদিক ও দলিল লেখকদের বিরুদ্ধে মামলা দায়ের, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জেলা মানবাধিকার রক্ষাকারী নেটওয়ার্ক পুনর্গঠন : সভাপতি জাহাঙ্গীর সেলিম, আরজু সম্পাদক সাংবাদিকদের জানিয়ে শেরপুর সদর আসনে মাঠে নামলেন ইলিয়াস উদ্দিন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সরিষাবাড়ীতে নারীদের দোয়া মাহফিল

শেরপুরে ৯০০ কেজি চাল সড়কে রেখে পালালো কালোবাজারিরা

৯০০ কেজি চাল সড়কে রেখে পালিয়ে যায় কালোবাজারিরা। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর

শেরপুরে ৯০০ কেজি চাল সড়কে ফেলে রেখে পালিয়েছে কালোবাজারিরা। ৪ এপ্রিল বিকালে জেলা শহরের খোয়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই চাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত জব্দ করে থানায় নিয়ে যান।

জানা যায়, ৪ এপ্রিল বিকালে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়ন থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে করে ১৫টি বস্তায় ৯০০ কেজি চাল শহরের নবীনগর এলাকায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় এক গণমাধ্যমকর্মী শহরের খোয়ারপাড় এলাকার লোকজনকে জানায়।

পরে স্থানীয়রা ইজিবাইকের গতি রোধ করে চালককে চ্যালেঞ্জ করে। এ সময় চালক সড়কের পাশে চালের বস্তাগুলো ফেলে রেখে পালিয়ে যায়। এমন খবর পেয়ে সদর উপজেলার ইউএনও ঘটনাস্থলে পৌঁছে সড়কের পাশে পড়ে থাকা চাল জব্দ করে সদর থানায় নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত বলেন, প্রতি বস্তায় ৬০ কেজি চাল পাওয়া গেছে। চালগুলো খাদ্য সহায়তার সেটি নিশ্চিত হওয়া গেছে। কালোবাজারিরা এ চাল বিক্রির উদ্দেশ্যে অন্য কোথাও নিয়ে যাচ্ছিল।

তিনি আরও বলেন, এগুলো ভিজিএফ, ভিজিডি নাকি খাদ্যবান্ধব কর্মসূচির চাল তা বোঝা যাচ্ছে না। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র জানায়, আসছে ঈদুল ফিতর উপলক্ষে সরকার প্রান্তিক পর্যায়ের দুস্থ মানুষের খাদ্য সহায়তা চালু করেছে। ভিজিএফ নামে এই চাল সহায়তা শেরপুর সদর উপজেলায় ৭০ হাজার ৭৫৯ জন দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে দেওয়া হচ্ছে। কিন্তু সেই চাল জনপ্রতিনিধিদের মাধ্যমে কালোবাজারিরা কম দামে কিনে বস্তা পাল্টে বাজারে বেশি দামে বিক্রি করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস

শেরপুরে ৯০০ কেজি চাল সড়কে রেখে পালালো কালোবাজারিরা

আপডেট সময় ১২:২৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪