ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মসজিদ-মাদরাসায় বিশেষ দোয়া শেরপুরে দু’দিনব্যাপী পর্যটন উদ্যোক্তা তৈরি বিষয়ক প্রশিক্ষণ শুরু রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বেলটিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত নিহত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে : এম. রশীদুজ্জামান মিল্লাত জামালপুরে সাংবাদিক ও দলিল লেখকদের বিরুদ্ধে মামলা দায়ের, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জেলা মানবাধিকার রক্ষাকারী নেটওয়ার্ক পুনর্গঠন : সভাপতি জাহাঙ্গীর সেলিম, আরজু সম্পাদক সাংবাদিকদের জানিয়ে শেরপুর সদর আসনে মাঠে নামলেন ইলিয়াস উদ্দিন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সরিষাবাড়ীতে নারীদের দোয়া মাহফিল

শিশুদের খেলার মাঠে না পাঠালে ফার্মের মুরগি হয়ে যাবে : আবুল কালাম আজাদ এমপি

বক্তব্য রাখেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র আয়োজিত ইফতার পূর্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামালপুর সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, অত্র কেন্দ্র শিশু নিবাসীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করাতে হবে। বদ্ধ ঘরে আটকে না রেখে নিকটের কোন খেলার মাঠে শিশুদের নিয়ে যেতে হবে নইলে ফার্মের মুরগির মতো হয়ে যাবে। মানসিক এবং শারীরিক বিকাশের জন্য খেলাধুলা, সংস্কৃতি চর্চা, ধর্মচর্চা এসব জরুরি। এ বিষয়ের উপর গুরুত্ব দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান।

জামালপুরে ২৬ মার্চ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র বালক শাখায় আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান।

শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে ইফতার। ছবি: বাংলারচিঠিডটকম

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শীতেষ চন্দ্র সরকার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ, সহকারী পরিচালক ও কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জান্নাতুল ফেরদৌসী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সাংগঠনিক সম্পাদক জাফর ইকাবাল জাফু, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি এবং কেন্দ্রের স্টিয়ারিং কমিটির সদস্য জাহাঙ্গীর সেলিম, পৌরসভার কাউন্সিলর সলামতউল্লাহ, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, বালিকা শাখার ইন্সাক্টর আউলিয়া বেগম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়া।

অনুষ্ঠানে বালক শাখার ৮৭ জন ও বালিকা শাখার ৫৭ জন শিশু অংশ নেন। শিশুরা অতিথিদের হামদ, নাথ ও কবিতা আবৃত্তি করে শোনান।

এর আগে সংসদ সদস্য, জেলা প্রশাসকসহ অতিথিরা কেন্দ্রটি ঘুরে দেখেন। তারা বিদ্যমান সমস্যা ও চাহিদা পূরণে সর্বাত্মক সহায়তা করার আশ্বাস দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস

শিশুদের খেলার মাঠে না পাঠালে ফার্মের মুরগি হয়ে যাবে : আবুল কালাম আজাদ এমপি

আপডেট সময় ১০:৪৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪