ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মসজিদ-মাদরাসায় বিশেষ দোয়া শেরপুরে দু’দিনব্যাপী পর্যটন উদ্যোক্তা তৈরি বিষয়ক প্রশিক্ষণ শুরু রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বেলটিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত নিহত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে : এম. রশীদুজ্জামান মিল্লাত জামালপুরে সাংবাদিক ও দলিল লেখকদের বিরুদ্ধে মামলা দায়ের, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জেলা মানবাধিকার রক্ষাকারী নেটওয়ার্ক পুনর্গঠন : সভাপতি জাহাঙ্গীর সেলিম, আরজু সম্পাদক সাংবাদিকদের জানিয়ে শেরপুর সদর আসনে মাঠে নামলেন ইলিয়াস উদ্দিন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সরিষাবাড়ীতে নারীদের দোয়া মাহফিল

দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় সাদিয়া জান্নাত চাঁদনী (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৪ মার্চ সন্ধ্যায় উপজেলার চিনাডুলী ইউনিয়নের দক্ষিণ চিনাডুলী গ্রামে বাবার বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।

জাকিরুল ইসলামের মেয়ে সাদিয়া জান্নাত চাঁদনী স্থানীয় উলিয়া আলহাজ্ব ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৪ মার্চ বিকালে বাবার বসতঘরের ধর্নার সঙ্গে জর্জেট কাপড়ের আঁচলে গলায় ফাঁস দিয়ে সাদিয়া জান্নাত চাঁদনী ঝুলতে থাকে। স্বজনরা টের পেয়ে ঘরের দরজা খুলে তার মরদেহ মাটিতে নামায়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মা সুবর্ণা বেগম বলেন, প্রতিদিনের মতো মেয়ে চাঁদনী আজ সকালে (২৪ মার্চ) স্কুলে যায়। দুপুরের দিকে তার বাবা স্কুল থেকে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। আমি বাড়িতে ছিলাম না। সবার অজান্তে চাঁদনী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কী কারণে সে আত্মহত্যা করেছে, তা এই মুহূর্তে বলতে পারছি না।

চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, স্কুলছাত্রী চাঁদনী আত্মহত্যা করার খবর পেয়েছি। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে, তা জানা যায়নি।

মরদেহ সুরতহালকারী এসআই মাসউদুর রহমান বলেন, খবর পেয়ে স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে থানায় এনেছি।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস

দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:৪৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪