ঢাকা ০৫:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে রুপা’স ভিশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল সাবেক উপজেলা চেয়ারম্যান রউফ তালুকদার যোগ দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে শরিফ ওসমান বিন হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ ব্যতিক্রমী আয়োজনে মেলান্দহ উপজেলায় এতিম রহিমার বিয়ে দিলেন মামুন বিশ্বাস জাতীয় সংসদ নির্বাচনের তফসিল : বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ১২ ডিসেম্বর সরিষাবাড়ী পাক হানাদার মুক্ত দিবস জামালপুরে অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট জাতীয় পরিবার পরিকল্পনা কৌশল প্রচার ও বিস্তার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

হামলায় জড়িত সবাইকে শাস্তি দেওয়া হবে : পুতিন

বাংলারচিঠিডটকম ডেস্ক :

রাজধানী মস্কোর ক্রোকাস সিটি কমপ্লেক্সে চালানো ভয়াবহ সন্ত্রাসী হামলা নিয়ে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, এ হামলার পেছনে যারাই রয়েছে তাদের সবাইকে শাস্তির আওতায় আনা হবে। শুক্রবার (২২ মার্চ) রাতে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। তখন সেখানে একটি কনসার্ট চলছিল।

শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পুতিন জানিয়েছেন, হামলাকারীরা ইউক্রেনের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এর ফলশ্রুতিতে সেদিকে নিরাপত্তা জোরদার করা হয়।

তিনি আরও জানিয়েছেন, প্রাথমিক তদন্ত শেষে তারা জানতে পেরেছেন হামলাকারীদের সীমান্ত পার করে দিতে ইউক্রেনে একটি দল কাজ করছিল।

ভয়াবহ এই হামলায় ১১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দেড় শতাধিক। নিহতদের স্মরণে আগামীকাল রোববার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন পুতিন। এছাড়া যারাই এ হামলার পেছনে জড়িত ছিল তাদের সবাইকে শাস্তি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।

রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, সব হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। এই হামলার সঙ্গে জড়িত ছিল চার বন্দুকধারী।

ভয়াবহ এ হামলাকে ‘বর্বর ও সন্ত্রাসী’ কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছেন পুতিন। তিনি বলেছেন, “আমাদের শত্রুরা আমাদের বিভক্ত করতে পারবে না।”

হামলার পরপরই নিরাপত্তা বাহিনীর যেসব সদস্য ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন এবং আহতদের যেসব চিকিৎসক সেবা দিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন পুতিন।

এদিকে হামলার পরপরই ইসলামিক স্টেট- খোরাসান এর দায় স্বীকার করে।

রুশ বার্তাসংস্থা আরটিতে এক হামলাকারীর ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, হালকা শারীরিক গঠনের এক ব্যক্তিকে আটক করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ওই সময় তাকে বেঁধে রাখা হয়। তিনি স্বীকার করেন মাত্র ৫ লাখ রুবলের বিনিময়ে ভয়াবহ এই হামলায় জড়িত হন তিনি। হামলার আগে তুরস্কে যাওয়ার কথাও জানান এই হামলাকারী।সূত্র: বিবিসি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে রুপা’স ভিশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

হামলায় জড়িত সবাইকে শাস্তি দেওয়া হবে : পুতিন

আপডেট সময় ০৭:৫৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪