ঢাকা ০২:৪১ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মসজিদ-মাদরাসায় বিশেষ দোয়া শেরপুরে দু’দিনব্যাপী পর্যটন উদ্যোক্তা তৈরি বিষয়ক প্রশিক্ষণ শুরু রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বেলটিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত নিহত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে : এম. রশীদুজ্জামান মিল্লাত জামালপুরে সাংবাদিক ও দলিল লেখকদের বিরুদ্ধে মামলা দায়ের, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জেলা মানবাধিকার রক্ষাকারী নেটওয়ার্ক পুনর্গঠন : সভাপতি জাহাঙ্গীর সেলিম, আরজু সম্পাদক সাংবাদিকদের জানিয়ে শেরপুর সদর আসনে মাঠে নামলেন ইলিয়াস উদ্দিন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সরিষাবাড়ীতে নারীদের দোয়া মাহফিল

গাজায় প্রতিদিন ৩৭ জন মা প্রাণ হারাচ্ছেন

বাংলারচিঠিডটকম ডেস্ক :

গাজা উপত্যকায় চলমান ইসরায়েলের হামলার কারণে প্রতিদিন গড়ে কমপক্ষে ৩৭ জন মা প্রাণ হারাচ্ছেন। ২১ মার্চ ফিলিস্তিন রেডক্রিসেন্ট সোসাইটি এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।

এদিকে প্রতিবেদনটি এমন এক সময় প্রকাশিত হলো যখন আবরবিশ্ব ২১ মার্চ তাদের বার্ষিক ‘বিশ্ব মা দিবস’ পালন করে।

মা দিবস উপলক্ষ্যে দি কমিশন অব ডিটেনিজ অ্যান্ড এক্স ডিটেনিজ আ্যাফিয়ার্স ইন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং প্যালেস্টাইন প্রিজনার্স ক্লাব অ্যাসোসিয়েশনের এক যৌথ বিবৃতিতে বলা হয়, গাজায় চলমান ইসরায়েলি হামলার ফলে প্রতিদিন অনেক মা ও শিশু প্রাণ হারাচ্ছেন।

বিবৃতিতে আরো বলা হয়, গত অক্টোবরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গ্রুপ হামাসের বিরুদ্ধে সর্বাত্মক সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় নারীদের গণগ্রেফতার করছে।

বিবৃতিতে বলা হয়, ‘২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে মা’সহ ফিলিস্তিনের মহিলা বন্দিদের ওপর ইসরায়েলি অপরাধ এবং লঙ্ঘন নাটকীয়ভাবে অনেক বেড়ে গেছে। এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য হলো তাদের স্বামী বা ছেলেদের চাপ দেওয়ার জন্য মায়েদের জিম্মি হিসেবে গ্রেফতার করা এবং খুব কঠোর পরিস্থিতিতে তাদের আটক করা।’

সামাজিক কর্মীসহ মহিলা ফিলিস্তিনি বন্দিদের অধিকাংশকে উস্কানি সংক্রান্ত বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয় বলে জানা যায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস

গাজায় প্রতিদিন ৩৭ জন মা প্রাণ হারাচ্ছেন

আপডেট সময় ০২:৫৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪