ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সরিষাবাড়ীতে দোয়া মাহফিল ওলামাদলের বিভাগীয় সাংগঠনিক টিমের আহ্বায়ক হলেন কাজী মসিউর জামালপুর- ৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন সিপিবির জুয়েল একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট শুরু সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম নির্মূল অভিযান জামালপুরে শাহীনা সোবহানের ৫টি বইয়ের মোড়ক উন্মোচন গণভোটে প্রচারণা সংস্কারের প্রতি সরকারের অঙ্গীকারের অংশ : আসিফ নজরুল জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন

মাদারগঞ্জে লোডশেডিংয়ে মানুষ অতিষ্ঠ, পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মানববন্ধন

পল্লী বিদ্যুৎ গ্রাহকদের মানববন্ধন। ছবি: বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জ্বল
মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। চৈত্রের কাঠফাটা গরম তীব্র রোদে ফসলি জমি ফেটে চৌচির হয়ে নষ্ট হচ্ছে বিভিন্ন ফসল। এর প্রতিবাদে ১৭ মার্চ সকালে মাদারগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সামনে মানববন্ধন করেছেন গ্রাহকরা।

তারা এ সময় বক্তব্যে বলেন, রোজা ও তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ, তা ছাড়া সেচের জন্য জমির ইরি-বোরো ধান সবজি অন্যান্য ফসল নষ্ট হচ্ছে। উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কৃষক আব্দুল্লাহ বলেন, বোরো চাষে সকল খরচা বেশি তার মধ্যে আবার বিদ্যুৎ লোডশেডিং। এই লোডশেডিংয়ের কারণে ফসলি জমি শুকিয়ে ফেটে যাচ্ছে। দ্রুত এর সমাধান না হলে ফসলের মুখ দেখা কঠিন হয়ে পরবে।

সেচের অভাবে ফসলি জমি ফেটে চৌচির। ছবি: বাংলারচিঠিডটকম

মাদারগঞ্জ উপজেলা কৃষিকর্মকর্তা শাহাদুল ইসলাম বলেন, বোরো ধান খেতে সেচের বিকল্প নেই যে কারণে বিদ্যুৎ অফিসে বলা আছে যাতে বোরো মৌসুমে কৃষকের সেচে কোন রকম বিঘ্ন না ঘটে। প্রয়োজনে রাতের ১১টা থেকে ভোর রাত পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিবে।

পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসের ডিজিএম ওবায়দুল্লাহ্ আল মাসুম বলেন, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ কম পাচ্ছি যে কারণেই সমস্যা হচ্ছে। দ্রুত এটার সমাধান হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা

মাদারগঞ্জে লোডশেডিংয়ে মানুষ অতিষ্ঠ, পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মানববন্ধন

আপডেট সময় ০৪:৪১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪