ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি প্রচারণায় গণভোটের গাড়ি সুপার ক্যারাভান জামালপুরে গণতন্ত্রের জন্য খালেদা জিয়া সারাজীবন সংগ্রাম করেছেন : জেলা বিএনপির সভাপতি বর্ধমান হাউস : কাজী নজরুল ইসলাম ও মুসলিম সাহিত্য সমাজ গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ-তে সিল দিন : প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তার জন্য ২৫,০০০ বডি-ওর্ন ক্যামেরা ও ৪১৮টি ড্রোন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেওয়ানগঞ্জে বালু উত্তোলনের দায়ে দু’জনকে কারাদণ্ড মাদারগঞ্জে জামায়াতে যোগ দিলেন এবি পার্টির প্রার্থী লিপসন  সাংবাদিকদের সাথে বৈঠক করলেন জাতীয় পার্টির প্রার্থী ফজলুল হক আমরা চাই ভোটের মাধ্যমে ভালো ও ত্যাগী মানুষ আসুক : অর্থ উপদেষ্টা জামালপুরে ছাত্রদলের নাম ভাঙিয়ে বিশৃঙ্খলার অভিযোগে সংবাদ সম্মেলন

দ. কোরিয়ার জুনিয়র চিকিৎসকদের ধর্মঘটের সমর্থনে পদত্যাগ করবেন সিনিয়র চিকিৎসকরা

বাংলারচিঠিডটকম ডেস্ক :

দক্ষিণ কোরিয়ার সিনিয়র চিকিৎসকদের একটি গ্রুপ ১৬ মার্চ বলেছেন, তারা সরকারের প্রশিক্ষণ সংস্কার প্রশ্নে প্রায় মাসব্যাপী ধর্মঘটে জুনিয়র চিকিৎসকদের সমর্থনে আগামী ২৫ মার্চ থেকে পদত্যাগ করা শুরু করবেন। দেশটিতে চিকিৎসকদের এমন কর্মবিরতি পালনের কারণে হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে বিশৃংখলা দেখা দিয়েছে। খবর এএফপি’র।

মেডিকেল শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির মাধ্যমে চিকিৎসকদের ঘাটতি কমানোর লক্ষ্যে সরকারের সংস্কারের প্রতিবাদে হাজার হাজার শিক্ষানবিশ চিকিৎসক ২০ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতি পালন করে আসছে।

চিকিৎসকদের ধর্মঘটের কারণে গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার এবং চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়লেও সরকার বলছে, দেশটি নার্স এবং সিনিয়র চিকিৎসকদের পদক্ষেপের পাশাপাশি চিকিৎসা সহায়তায় পাঠানো চিকিৎসকদের সুবাদে এখন পর্যন্ত চরম সঙ্কট এড়ানো সম্ভব হয়েছে।

এ গ্রুপের প্রধান ব্যাং জায়ে-সিউং বলেন, দক্ষিণ কোরিয়ার ২০টি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অধ্যাপকদের প্রতিনিধিরা শুক্রবার রাতে বৈঠক করেছেন। সেখানে ১৬টি প্রতিষ্ঠান তাদের জুনিয়র সহকর্মীদের কর্মবিরতি পালনের প্রতি ‘জোরালো’ সমর্থন জানায়। এসব অধ্যাপক বিভিন্ন জেনারেল হাসপাতালের সিনিয়র চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

ব্যাং ১৬ মার্চ সাংবাদিকদের বলেন, ‘প্রতিটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা আগামী ২৫ মার্চ থেকে স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।’

তিনি আরো বলেন, কিন্তু ‘আমরা এ ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছি যে পদত্যাগপত্র চূড়ান্তভাবে জমা না দেওয়া পর্যন্ত প্রত্যেক চিকিৎসককে তাদের নিজ নিজ অবস্থানে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাবেন, যেমনটি তারা এখন পর্যন্ত করেছেন।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি প্রচারণায় গণভোটের গাড়ি সুপার ক্যারাভান জামালপুরে

দ. কোরিয়ার জুনিয়র চিকিৎসকদের ধর্মঘটের সমর্থনে পদত্যাগ করবেন সিনিয়র চিকিৎসকরা

আপডেট সময় ০৪:৩৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪