ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট শুরু সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম নির্মূল অভিযান জামালপুরে শাহীনা সোবহানের ৫টি বইয়ের মোড়ক উন্মোচন গণভোটে প্রচারণা সংস্কারের প্রতি সরকারের অঙ্গীকারের অংশ : আসিফ নজরুল জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন একটি বইয়ের একটি লাইন জীবন পাল্টে দিতে পারে : জামালপুরের জেলা প্রশাসক গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে : আলী রীয়াজ দেওয়ানপাড়ায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া দেওয়ানগঞ্জে সরিষার ব্যাপক ফলনের সম্ভাবনা

জামালপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

জামালপুরে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম। ছবি:আসমাউল আসিফ

জামালপুরে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম। ছবি: আসমাউল আসিফ

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে দুইটি বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে একটি ফার্মেসি ও একটি মুদি দোকান মালিককে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ১৬ মার্চ বিকেলে শহরের বানিয়াবাজার ও স্টেশনবাজারে এই অভিযান পরিচালিত হয়।

জামালপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম এই অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানে বানিয়াবাজারের একটি ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকায় দুই হাজার টাকা জরিমানা করা হয় এবং একটি মুদি দোকানে মূল্য তালিকা না থাকায় তিন হাজার টাকা করে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও বিভিন্ন ফলের দোকান, ফার্মেসি, মুদি দোকান মালিককে মূল্য তালিকা প্রদর্শন ও ন্যায্য মূল্যে পণ্য বিক্রির জন্য নির্দেশনা দিয়ে সতর্ক করা হয়।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম।

অভিযানে জ্যেষ্ঠ কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হকসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা

জামালপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

আপডেট সময় ০৭:৫৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪