ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় ভিজিএফ চাল বিতরণ শুরু জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত বকশীগঞ্জে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন ১০ মার্চ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা

সেঞ্চুরির দ্বারপ্রান্তে তাসকিন

বাংলারচিঠিডটকম ডেস্ক :

আর মাত্র ২ উইকেট পেলেই বাংলাদেশের অষ্টম বোলার হিসেবে ওয়ানডেতে ১শ শিকার পূর্ণ করবেন পেসার তাসকিন আহমেদ।

এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে ১৫ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছেন তাসকিন।

সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলংকার বিপক্ষে ৬০ রানে ৩ উইকেট নেন তাসকিন। পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচেই ওয়ানডেতে ১শ উইকেটের ক্লাবে নাম লেখাতে চাইবেন ছন্দে থাকা তাসকিন।

তাসকিনের আগে বাংলাদেশের সাতজন বোলার সাকিব আল হাসান (৩১৭), মাশরাফি বিন মর্তুজা (২৬৯), আব্দুর রাজ্জাক (২০৭), মুস্তাফিজুর রহমান (১৬২), রুবেল হোসেন (১২৯), মোহাম্মদ রফিক (১১৯) এবং মেহেদি হাসান মিরাজ (১০৩) ওয়ানডেতে ১শ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন।

২০১৪ সালে মিরপুরে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তাসকিনের। অভিষেক ম্যাচেই ৮ ওভারে ২৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর বাংলাদেশ দলের পেস আক্রমনের অন্যতম ভরসা হয়ে ওঠেন তাসকিন। ৭১ ম্যাচে এখন পর্যন্ত ৯৮ উইকেট শিকার করেছেন এই ডান-হাতি পেসার। অভিষেক ম্যাচে বোলিং ফিগারই তার ক্যারিয়ার সেরা পারফরমেন্স। ক্যারিয়ারে এ পর্যন্ত ইনিংসে মোট চারবার ৪ উইকেট ও দু’বার ৫ উইকেট করে শিকার করেছেন তাসকিন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন

সেঞ্চুরির দ্বারপ্রান্তে তাসকিন

আপডেট সময় ০৮:০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪