ঢাকা ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন ঋতুর সাথে পেশা বদল ও বঞ্চনার শিকার, তবুও দুর্গম যমুনার চর ছাড়তে নারাজ স্থানীয়রা জামায়াত ক্ষমতায় গেলে বেকারদের হাতে কাজ তুলে দিব : ড. সামিউল হক ফারুকী

জামালপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ, এক নারী নিহত

দুর্ঘটনাস্থল। ছবি: বাংলারচিঠিডটকম

দুর্ঘটনাস্থল। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম

জামালপুরে বালি বোঝায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের যাত্রী এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতের এক ছেলে ও চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। ১৩ মার্চ দুপুরে জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের জোকারপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের কালিদহেরপাড়া গ্রামের জুরান শেখের স্ত্রী মর্জিনা বেগম ব্যাংক থেকে টাকা উত্তোলনের জন্য তাঁর ছেলে মারুফ হোসেনকে সাথে নিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে করে জামালপুর শহরে যাচ্ছিলেন। যাত্রাবাহী ইজিবাইকটি জোকারপাড়া মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা বালি বোঝায় একটি ড্রাম ট্রাকের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মর্জিনা বেগম (৩৫) এবং গুরুত্বর আহত হন নিহত মর্জিনা বেগমের ছেলে মারুফ হোসেন (১৪), ইজিবাইকের চালক আকাশ (২৮) ও অজ্ঞাত অপর এক যাত্রী (৩০)। পরে স্থানীয়রা আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত মারুফ হাজিপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী এবং চালক আকাশ কেন্দুয়া ইউনিয়নের সোনাকাতা গ্রামের হেলালের ছেলে। অপর আহত যাত্রীর পরিচয় জানা যায়নি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন

জামালপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ, এক নারী নিহত

আপডেট সময় ০৯:০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪