ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মসজিদ-মাদরাসায় বিশেষ দোয়া শেরপুরে দু’দিনব্যাপী পর্যটন উদ্যোক্তা তৈরি বিষয়ক প্রশিক্ষণ শুরু রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বেলটিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত নিহত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে : এম. রশীদুজ্জামান মিল্লাত জামালপুরে সাংবাদিক ও দলিল লেখকদের বিরুদ্ধে মামলা দায়ের, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জেলা মানবাধিকার রক্ষাকারী নেটওয়ার্ক পুনর্গঠন : সভাপতি জাহাঙ্গীর সেলিম, আরজু সম্পাদক সাংবাদিকদের জানিয়ে শেরপুর সদর আসনে মাঠে নামলেন ইলিয়াস উদ্দিন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সরিষাবাড়ীতে নারীদের দোয়া মাহফিল

শেখ হাসিনার নেতৃত্বে যত উন্নয়ন হয়েছে দেশের ইতিহাসে কেউ করেনি : ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানকে সংবর্ধনা দেওয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা কিছু করেছেন তা বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি। তিনি দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। মেট্রোরেল, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেলসহ হাজার হাজার রাস্তা করেছেন। বঙ্গকন্যা ক্ষমতায় থাকলে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে।

২৮ ফেব্রুয়ারি জামালপুরের ইসলামপুরে গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মরাকান্দি নছিমন্নেছা ইসলামীয়া দাখিল মাদরাসা মাঠে সংবর্ধনা ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে বদলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি ইউনিয়নে হাজার হাজার মানুষ সরকারের নানা সামাজিক কর্মসূচির উপকারভোগী। কে কোন দল করেন সেটি দেখা হয়নি। গ্রামের প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। শুধু মূল সড়ক নয়। এখন মানুষের ঘরে প্রবেশের রাস্তাও পাকা হচ্ছে। এ ছাড়া অস্চ্ছল প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, বিধবা ভাতা, ১৫ টাকা কেজি চাল দেওয়া হচ্ছে। কমিউনিটি ক্লিনিক চালু করে বিনা পয়সায় ওষুধ দেওয়া হচ্ছে। এগুলোর ফলে মানুষের জীবনমান উন্নয়ন হয়েছে। স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জবেদ আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সহ-সভাপতি শাহাদত হোসেন স্বাধীন, মজিবর রহমান শাহজাহান, ফরিদ উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক মাকছুদুর রহমান আনছারী, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, আব্দুল খালেক আকন্দ, সরদার জাকিউল হক, কোষাধক্ষ মোর্শেদুর রহমান খান মাসুম, উপ প্রচার সম্পাদক জিয়াউল হক জুয়েল। এছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আরোয়ার হোসেন, তারিকুল ইসলাম তারেক প্রমুখ বক্তব্য প্রদান করেন।

এতে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস

শেখ হাসিনার নেতৃত্বে যত উন্নয়ন হয়েছে দেশের ইতিহাসে কেউ করেনি : ধর্মমন্ত্রী

আপডেট সময় ১০:২৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪