ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মসজিদ-মাদরাসায় বিশেষ দোয়া শেরপুরে দু’দিনব্যাপী পর্যটন উদ্যোক্তা তৈরি বিষয়ক প্রশিক্ষণ শুরু রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বেলটিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত নিহত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে : এম. রশীদুজ্জামান মিল্লাত জামালপুরে সাংবাদিক ও দলিল লেখকদের বিরুদ্ধে মামলা দায়ের, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জেলা মানবাধিকার রক্ষাকারী নেটওয়ার্ক পুনর্গঠন : সভাপতি জাহাঙ্গীর সেলিম, আরজু সম্পাদক সাংবাদিকদের জানিয়ে শেরপুর সদর আসনে মাঠে নামলেন ইলিয়াস উদ্দিন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সরিষাবাড়ীতে নারীদের দোয়া মাহফিল

দেওয়ানগঞ্জে ট্রেনচালকসহ আটক ৫, ইয়াবা হেরোইন জব্দ

মাদকসহ আটক পাঁচজন। ছবি: বাংলারচিঠিডটকম

মাদকসহ আটক পাঁচজন। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ট্রেনচালক আল-আমীনসহ (৩০) পাঁচজনকে আটক করেছে ডিবি পুলিশ। ২৬ ফেব্রুয়ারি রাতে উপজেলার ডাকাতিয়াপাড়া ও চর ভবসুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে জামালপুর রেলস্টেশনে কর্মরত ট্রেনচালক আল আমীন উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের বালুগ্রামের আব্দুল হকের ছেলে। আটক অন্যরা হলেন-দেওয়ানগঞ্জের বালুগাঁও এলাকার ফজলু মিয়ার ছেলে জিহাদুল ইসলাম, আনোয়ার হোসেনের ছেলে আকরাম হোসেন বাদশা, বকশীগঞ্জের ঝালোর চর গ্রামের হযরত আলীর ছেলে বজলু মিয়া। তাদের কাছ থেকে ৪৭টি ইয়াবা জব্দ করা হয়েছে।

এছাড়া একই রাতে দেওয়ানগঞ্জ পৌরসভার চর ভবসুর এলাকায় অভিযান চালিয়ে মৃত বুছা সরদারের ছেলে আলতাফ হোসেনকে এক গ্রাম হেরোইনসহ আটক করেছে ডিবি পুলিশি।

জামালপুর জেলা গোয়েন্দা শাখা-২ এর ওসি সোহেল রানা বাংলারচিঠিডটকমকে জানান, ট্রেনচালক আল আমীনসহ আটক পাঁচজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে ২৭ ফেব্রুয়ারি বিকেলে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস

দেওয়ানগঞ্জে ট্রেনচালকসহ আটক ৫, ইয়াবা হেরোইন জব্দ

আপডেট সময় ০৬:৫৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪