ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহীদ বুদ্ধিজীবী দিবস : শোক র‍্যালি ও আলোচনা সভা করেছে জামালপুর জেলা বিএনপি নতুন সাজে সজ্জিত হল জামালপুর পাবলিক লাইব্রেরি শহীদ বুদ্ধিজীবী দিবস : জামালপুরে উদীচীর আলোর মিছিল শহীদ বুদ্ধিজীবী দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত জামালপুর রেলস্টেশনে ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত মেলান্দহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত বকশীগঞ্জে সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার শেরপুরে গতানুগতিক প্রচারণা ভেঙে জনগণের কথা শুনলেন শেরপুর-১ আসনের জামায়াত প্রার্থী হাফেজ রাশেদুল জামালপুরে রুপা’স ভিশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল

জামালপুরে সড়ক পাকাকরণের দাবিতে পৌরবাসীর বিক্ষোভ

সড়ক পাকাকরণের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডের রামনগর গ্রামে দেড় কিলোমিটার সড়ক নির্মানের জন্য ২৭ ফেব্রুয়ারি এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করেছে। তেতুলিয়া-রামনগর নগর উন্নয়ন কমিটির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন নগর উন্নয়ন কমিটির সভাপতি আক্তারুজ্জামান খান। প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন, জামালপুর জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম।

সরেজমিনে গিয়ে জানা যায়, রামনগর গ্রামের সাতরাস্তা মোড় থেকে ঝিনাই নদের পাড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার শতবর্ষী সড়কটি পৌরসভার অন্তর্ভুক্ত হলেও কাঁচা অবস্থায় আছে। সামান্য বৃষ্টি হলেই কর্দমাক্ত হয়ে পড়ে। এতে গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। স্বাভাবিকভাবে পায়ে হেঁটেও চলাচল করা যায় না। বন্যা হলে ছাত্র, ছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না। রোগী নিয়ে হাসপাতালে যেতে পারে না। স্বাভাবিক জীবন যাপন চরমভাবে বিঘ্নিত হয়। এছাড়া বিদ্যুতের খুটি না থাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় বিদ্যুৎ ব্যবহারকারীরা বসবাস করছে। সড়কের দূরাবস্থার কারণে প্রশাসনের নজরদারী নাই। এতে মাদকসেবীদের অভয়ারণ্য পরিণত হয়েছে এ এলাকাটি।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জাহাঙ্গীর সেলিম বলেন, এ যেন বাতির নীচে অন্ধকার। দেড়শতাধিক বছরের প্রাচীন পৌরসভা হলেও এখনো অনেক কাঁচা সড়ক আছে। রামনগরের এ সড়কটি এখনও মান্ধাতার আমলের মতো পড়ে থাকলেও পৌর কর্তৃপক্ষ এদিকে কোন নজর দেয় না। অবিলম্বে এ সড়কটি পাকাকরণের দাবি জানান তিনি।

নগর উন্নয়ন কমিটির সভাপতি আক্তারুজ্জামান বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন কমপক্ষে ২০ হাজার মানুষ চলাচল করে থাকেন। মেলান্দহ উপজেলার টগারচর, ঝাউগড়া, চররুহিলীসহ পৌরসভার ১০ গ্রামের মানুষ কৃষি উৎপাদন, পণ্য পরিবহন এবং জামালপুরে শহরের দূরত্ব কম হওয়ায় এ সড়কটি অন্যতম মাধ্যম। তিনি বলেন, জামালপুর শহরে শাকসবজি চাহিদাপূরণে উল্লেখিত এলাকাগুলোতে উৎপাদিত অন্যান্য কৃষি পণ্য এ সড়ক দিয়ে পরিবহন করা হয়।

বিক্ষোভ সমাবেশ থেকে আগামী শনিবার (২ মার্চ) মানববন্ধনের ঘোষণা দিয়েছে নগর উন্নয়ন কমিটি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ বুদ্ধিজীবী দিবস : শোক র‍্যালি ও আলোচনা সভা করেছে জামালপুর জেলা বিএনপি

জামালপুরে সড়ক পাকাকরণের দাবিতে পৌরবাসীর বিক্ষোভ

আপডেট সময় ০৬:৪৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪