ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মসজিদ-মাদরাসায় বিশেষ দোয়া শেরপুরে দু’দিনব্যাপী পর্যটন উদ্যোক্তা তৈরি বিষয়ক প্রশিক্ষণ শুরু রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বেলটিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত নিহত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে : এম. রশীদুজ্জামান মিল্লাত জামালপুরে সাংবাদিক ও দলিল লেখকদের বিরুদ্ধে মামলা দায়ের, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জেলা মানবাধিকার রক্ষাকারী নেটওয়ার্ক পুনর্গঠন : সভাপতি জাহাঙ্গীর সেলিম, আরজু সম্পাদক সাংবাদিকদের জানিয়ে শেরপুর সদর আসনে মাঠে নামলেন ইলিয়াস উদ্দিন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সরিষাবাড়ীতে নারীদের দোয়া মাহফিল

সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালিত

ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান সংসদ সদস্য আবদুর রশিদ। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ৫২’র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন সরিষাবাড়ী আসনের সংসদ সদস্য আবদুর রশিদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান মিজানসহ আরও অনেকেই।

এ সময় উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, সরিষাবাড়ী থানা, ফায়ার সার্ভিস, সরিষাবাড়ী পৌরসভা, সরিষাবাড়ী প্রেসক্লাবসহ বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড়াও প্রভাত ফেরী, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণ, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও প্রার্থনাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস

সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালিত

আপডেট সময় ১২:১৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪