ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহীদ বুদ্ধিজীবী দিবস : শোক র‍্যালি ও আলোচনা সভা করেছে জামালপুর জেলা বিএনপি নতুন সাজে সজ্জিত হল জামালপুর পাবলিক লাইব্রেরি শহীদ বুদ্ধিজীবী দিবস : জামালপুরে উদীচীর আলোর মিছিল শহীদ বুদ্ধিজীবী দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত জামালপুর রেলস্টেশনে ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত মেলান্দহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত বকশীগঞ্জে সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার শেরপুরে গতানুগতিক প্রচারণা ভেঙে জনগণের কথা শুনলেন শেরপুর-১ আসনের জামায়াত প্রার্থী হাফেজ রাশেদুল জামালপুরে রুপা’স ভিশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল

জামালপুর সদরের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে এমপির মতবিনিময়

মতবিনিময় সভায় সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলা পর্যায়ের সকল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদরাসা ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সাথে জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ মতবিনিময় সভা করেছেন। ১৭ ফেব্রুয়ারি বিকেলে সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করে সদর উপজেলা পরিষদ।

জেলা প্রশাসক মো. শফিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ বলেন, শিক্ষার গুণগত মান বাড়াতে প্রতিষ্ঠানের প্রধানদের শিক্ষার্থীদের প্রতি আরো দায়িত্বশীল হতে হবে। কোন শিক্ষার্থী যেন ঝরে না পড়ে সেইদিকে বেশি গুরুত্ব দিতে হবে। শিক্ষকরা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষকরাই পারে একটা জাতিকে ভালো কিছু উপহার দিতে।

জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) বরকত উল্লাহ, জেলা শিক্ষা কর্মকর্তা হালিমা খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ বুদ্ধিজীবী দিবস : শোক র‍্যালি ও আলোচনা সভা করেছে জামালপুর জেলা বিএনপি

জামালপুর সদরের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে এমপির মতবিনিময়

আপডেট সময় ০৭:৩৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪