ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মসজিদ-মাদরাসায় বিশেষ দোয়া শেরপুরে দু’দিনব্যাপী পর্যটন উদ্যোক্তা তৈরি বিষয়ক প্রশিক্ষণ শুরু রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বেলটিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত নিহত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে : এম. রশীদুজ্জামান মিল্লাত জামালপুরে সাংবাদিক ও দলিল লেখকদের বিরুদ্ধে মামলা দায়ের, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জেলা মানবাধিকার রক্ষাকারী নেটওয়ার্ক পুনর্গঠন : সভাপতি জাহাঙ্গীর সেলিম, আরজু সম্পাদক সাংবাদিকদের জানিয়ে শেরপুর সদর আসনে মাঠে নামলেন ইলিয়াস উদ্দিন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সরিষাবাড়ীতে নারীদের দোয়া মাহফিল

জামালপুর ডিএসএ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ : র‌্যাভেনের কাছে ২ উইকেটে হেরেছে ইউনাইটেড

র‌্যাভেন ক্লাব ও ইউনাইটেড ক্লাবের ম্যাচ। ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের প্রথম পর্বের দশম ম্যাচে ‘বি’ গ্রুপের র‌্যাভেন ক্লাব ২ উইকেটে পরাজিত করেছে ইউনাইটেড ক্লাবকে। ১৬ ফেব্রুয়ারি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

টসে জিতে ইউনাইটেড ক্লাবের অধিনায়ক শিমুল প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তারা নির্ধারিত ৩০ ওভারের মধ্যে ২৬.৫ ওভারের সময় সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩৫ রান। (সেতু ৪২, , রাহাত ২০, তাসিন ২৫, নয়ন ১৮, মাসুম ২/৩৪, জিবরাইল ২/৯, হাতেম ১/১৫, লিমন ১/৩, বিকাশ ১/২৮, বোলাররা অতিরিক্ত রান দিয়েছে ১৬)।

দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে অধিনায়ক সাগরের র‌্যাভেন ক্লাব। তারা ম্যাচের ২৮.৪ ওভারে ২ উইকেট হাতে রেখেই ১৩৬ রান করে জয়ের চূড়া স্পর্শ করে। তুলে নেয় । র‌্যাভেন ক্লাব ম্যাচ জিতেছে ২ উইকেটে। (রনি ২৭, মেহেদী ২৬, সাদ্দাম ২১, জিবরাইল ২০, শাওন ১১*, হাতেম ৫, শান্ত ৪/১৩ রাব্বি ৩/১৮, মাহিম ১/১৪, বোলাররা অতিরিক্ত রান দিয়েছে ১৮)।

ম্যাচসেরার ট্রফি নেন র‌্যাভেন ক্লাবের অলরাউন্ডার জিবরাইল। ছবি : বাংলারচিঠিডটকম

ম্যাচসেরা হয়েছে বিজয়ী র‌্যাভেন ক্লাবের অলরাউন্ডার জিবরাইল। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন ইমরুল কায়েস ও রিপন দাম।

ম্যাচ শেষে সুখনগরী সাইলেজের সৌজন্যে অলরাউন্ডার জিবরাইলকে ম্যাচসেরার ট্রফি দেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সদস্য সচিব রাজন সাহা।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম। ছবি : বাংলারচিঠিডটকম

ডিএসএ ক্রিকেট উপ-কমিটি সূত্র জানায়, এবারের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের চারটি গ্রুপে জামালপুর জেলার ১৬টি ক্লাব অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে সূর্যতরুণ স্পোর্টিং ক্লাব, অগ্নিশিখা, রেনেসাঁ পুনর্জাগরণ, নতুন আলো বি। ‘বি’ গ্রুপে রয়েছে র‌্যাভেন ক্লাব, প্রতিশ্রুতি ক্লাব লাল, ইউনাইটেড ক্লাব ও মেলান্দহ সেন্ট্রাল ক্রিকেট ক্লাব। ‘সি’ গ্রুপে রয়েছে এ্যারো ক্রিকেট ক্লাব, রক্তারুন সংঘ, একতা ক্লাব ও রংধনু। ‘ডি’ গ্রুপে রয়েছে রেইনবো, প্রত্যাশা ক্রীড়াচক্র, প্রগতি ও মিলেনিয়াম স্পোর্টিং ক্লাব।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস

জামালপুর ডিএসএ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ : র‌্যাভেনের কাছে ২ উইকেটে হেরেছে ইউনাইটেড

আপডেট সময় ১১:০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪