ঢাকা ১২:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন

দেওয়ানগঞ্জে আন্তঃজেলা অটোচোর চক্রের ২ হোতা গ্রেপ্তার

গ্রেপ্তার দুই অটোচোর।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে আন্তঃজেলা অটোচোর চক্রের মো. লাভলু (৩২) ও নাজিরুল ইসলাম মাসুদ (৩২) নামে ২ হোতাকে গ্রেপ্তার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ। ১৭ জানুয়ারি সকালে দেওয়ানগঞ্জ রেলস্টেশনের পিছনে অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় পুলিশ তাদেরকে আটক করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক জুয়েল বর্মন জানান, গ্রেপ্তার হওয়া ওই দুই চোর বিভিন্ন স্থান থেকে নিজেদের সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অটো চুরি করে আসছে। তাদের বিরুদ্ধে ময়মনসিংহের গফরগাঁও, শেরপুরের নকলাসহ একাধিক থানায় মামলা রয়েছে। তাদের পকেট থেকে অটোরিকশার দুটি চাবি পাওয়া গেছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিব সাত্তি সত্যতা নিশ্চিত করে জানান, আন্তঃজেলা অটোচোর চক্রটি দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকা থেকে অটো চুরি করে আসছে। তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ১৮ জানুয়ারি আটকদের জেল হাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

দেওয়ানগঞ্জে আন্তঃজেলা অটোচোর চক্রের ২ হোতা গ্রেপ্তার

আপডেট সময় ০৯:০০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪