ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর পবিত্র ঈদুল আজহা ১০ জিলহজ, ২৮ মে, বৃহস্পতিবার সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর র‌্যাবের কিছু কর্মকর্তার অপরাধের দায় পুরো প্রতিষ্ঠান নিতে পারে না : স্বরাষ্ট্রমন্ত্রী মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর জামালপুরে ভিক্ষুকের হাতকে কর্মীর হাতে রূপান্তর করার ছোট গল্পের সৃষ্টি মুক্তিযোদ্ধারা সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার চায় : বীর প্রতীক হাকিম পর্যটন হবে কর্মসংস্থান ও অর্থনীতির বড় চালিকাশক্তি : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান জামালপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন, মেলা উদ্বোধন ১৯ মে ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান।ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণার্থী, যুব উদ্যোক্তা ও যুব সংগঠকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সরকারি গণগ্রন্থাগারে ২৮ ডিসেম্বর বিকালে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মো. সাইফুজ্জামান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদের সঞ্চালনায় মতবিনিময় সভায় এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. আ. হামিদ খান, পরিচালক (অর্থ) মো. আব্দুর রাজ্জাক, পরিচালক (দা.বি. ও ঋণ) একেএম মফিজুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রউফ তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, সহকারী লাইব্রেরিয়ান মাহমুদা আক্তারসহ যুব উদ্যোক্তা, যুব-যুবতীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিত ৬ জন যুবক-যুবতীর মাঝে ৪ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করেন মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান।

মতবিনিময় সভায় মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান বলেন, আগামী ৬ মাসের মধ্যে বকশীগঞ্জ উপজেলাকে বেকারমুক্ত উপজেলা ঘোষণা করার পরিকল্পনা নিয়েছে যুব অধিদপ্তর। এজন্য বকশীগঞ্জ উপজেলার বেকার যুব-যুবতীদের যুব অধিদপ্তরের সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষণ নিয়ে ও ঋণ নিয়ে কাজে নেমে পড়তে হবে। বসে থেকে স্বপ্ন দেখলে হবে না। স্বপ্ন বাস্তবে পরিণত করতে হলে অধ্যাবসায় থাকতে হবে এবং পরিকল্পনা মাফিক শ্রম দিতে হবে। পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এদেশের যুব সমাজের ভূমিকা থাকতে হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর

বকশীগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৫৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩