ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সরিষাবাড়ীতে দোয়া মাহফিল ওলামাদলের বিভাগীয় সাংগঠনিক টিমের আহ্বায়ক হলেন কাজী মসিউর জামালপুর- ৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন সিপিবির জুয়েল একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট শুরু সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম নির্মূল অভিযান জামালপুরে শাহীনা সোবহানের ৫টি বইয়ের মোড়ক উন্মোচন গণভোটে প্রচারণা সংস্কারের প্রতি সরকারের অঙ্গীকারের অংশ : আসিফ নজরুল জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন

শাহরুখের জওয়ানকে ছাপিয়ে গেলো সালমানের টাইগার ৩

বাংলারচিঠিডটকম ডেস্ক :

দিওয়ালিতে মুক্তি পাওয়া বলিউড সুপারস্টার সালমান খানের মহাধামাকা সিনেমা টাইগার ৩ শুরুর দিনই বক্স অফিসে ছক্কা হাঁকিয়েছে। সালমান-ক্যাটরিনা অভিনীত এ সিনেমা দ্বিতীয় দিনে বলিউড বাদশাহ শাহরুখের জওয়ানকে ছাপিয়ে গেলো।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, স্যাকনিল্ক রিপোর্ট-এর তথ্যানুসারে সোমবার দেশজুড়ে মোট ৫৪.৬৭ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে টাইগার ৩-র, যা প্রশংসার দাবি রাখে। এক লাফে প্রায় ১০ কোটি টাকা বেড়েছে ছবির আয়। প্রথম দু-দিনের আয় মেলালে আপতত টাইগার ৩-র ঝুলিতে রয়েছে ৯৮ কোটি টাকা, যা হিন্দি ছবির ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবসা।

প্রাথমিক পরিসংখ্যান মিলে গেলে দ্বিতীয় দিন আয়ের নিরিখে শাহরুখের ১০০০ কোটির জওয়ানকে পিছনে ফেলবেন সালমান খান। গত ৭ই সেপ্টেম্বর জন্মাষ্টুমীতে মুক্তি পেয়েছিল জওয়ান। দ্বিতীয় দিনে (৮ই সেপ্টেম্বর) দেশের বক্স অফিসে ৫৩ কোটি টাকা আয় করেছিল এই ছবি।

প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের ডেটা বলছে, প্রথম দিন বিশ্ব বক্স অফিসে ৯৪ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। অর্থাৎ শাহরুখের পথে হেঁটে সেঞ্চুরি হাঁকাতে পারেননি সালমান। তবে দ্বিতীয় দিন বিশ্ববাজারের আয় মেলালে ১০০ কোটি ছুঁয়ে ফেলতে পারেন তিনি।

৬ বছর পর টাইগার ৩-র অবিনাশ রাঠোর ওরফে ভারতীয় গুপ্তচর টাইগারের চরিত্রে ফিরেছেন সালমান। সঙ্গী ‘জোয়া’ ক্যাটরিনা। ভিলেনের ভূমিকায় রয়েছেন ইমরান হাশমি। মণীশ শর্মা পরিচালিত টাইগার ফ্রাঞ্চাইসির তিন নম্বর সিনেমা এটি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা

শাহরুখের জওয়ানকে ছাপিয়ে গেলো সালমানের টাইগার ৩

আপডেট সময় ০৯:০০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩