ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীকে পুড়িয়ে মেরেছে স্বামী নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরান ও উপসাগরজুড়ে নতুন হামলা, আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধে কাজিদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আমি শুধু বিএনপির এমপি নই, সকল দলের মানুষের এমপি : মোস্তাফিজুর রহমান বাবুল আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ২২ জন নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক :

যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের লুইস্টন এলাকায় বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে।

২৫ অক্টোবর সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে।

বন্দুকধারী এখনও পলাতক বলে পুলিশ জানিয়েছে।

সিটি কাউন্সিলর রবার্ট ম্যাককার্থি সিএনএন’কে বলেছেন, বোলিং অ্যালি এবং অন্য একটি অবস্থান, স্থানীয় একটি রেস্তোরাঁ ও বারসহ স্থানীয় ওয়ালমার্ট বিতরণ কেন্দ্রে এই বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে অনেকে।

স্থানীয় পুলিশ ফেসবুকে হামলাকারীর একটি ছবি পোস্ট করেছে। ছবিতে দেখা গেছে, ওই হামলাকারীর দাঁড়ি রয়েছে। তিনি ফুলহাতা শার্ট ও জিনস পরে আছেন। আধা-স্বয়ংক্রিয় রাইফেল হাতে তিনি গুলি করার মতো ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন।

অ্যানড্রোস্কোগিন কাউন্টির শেরিফের কার্যালয় থেকে বলা হয়েছে, তদন্তের জন্যে সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেয়া হচ্ছে। সন্দেহভাজন এখনও পলাতক।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এই ঘটনা জানানো হয়েছে। তিনি এই ব্যাপারে খোঁজ খবর রাখছেন বলে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন।

এদিকে দেশটির একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্ধৃতি দিয়ে সিএনএনের খবরে বলা হয়েছে, এই ঘটনায় ৫০ থেকে ৬০ জন আহত হয়েছে। তবে আহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, বেসরকারি সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভ বলেছে, চলতি বছর যুক্তরাষ্ট্রে ৫শ’রও বেশি ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে।
সংস্থাটির মতে, এই ধরনের প্রতিটি গুলি হামলার ঘটনায় চার কিংবা আরো বেশি লোক আহত কিংবা নিহত হয়।

লুইস্টন মেইনের দ্বিতীয় সর্বাধিক জনবহুল শহর যা বৃহত্তম শহর পোর্টল্যান্ড থেকে প্রায় ৩০ মাইল উত্তরে অবস্থিত।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে পুড়িয়ে মেরেছে স্বামী

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ২২ জন নিহত

আপডেট সময় ০৬:২১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩