ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় ভিজিএফ চাল বিতরণ শুরু জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত বকশীগঞ্জে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন ১০ মার্চ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা

ইসরাইল হামাসের সক্ষমতা ধ্বংস না করা পর্যন্ত থামবে না পুতিনকে নেতানিয়াহু

বাংলারচিঠিডটকম ডেস্ক

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপে বলেছেন, ইসরাইল হামাসের সামরিক ও সরকারি সক্ষমতা ধ্বংস না করা পর্যন্ত গাজা উপত্যকায় তাদের অভিযান বন্ধ করবে না। ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর এই কথা জানিয়েছে। খবর তাস’র।

প্রধানমন্ত্রীর দপ্তরের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু সোমবার সন্ধ্যায় পুতিনের সাথে টেলিফোনে কথা বলেছেন এবং ‘এটি স্পষ্ট করেছেন যে, ইসরাইল জঘন্য এবং নিষ্ঠুর খুনীদের হাতে হামলার শিকার হয়েছে। তারা এসব খুনীকে রুখতে দৃঢ় সংকল্পবদ্ধ এবং ঐক্যবদ্ধভাবে যুদ্ধে নেমেছে। এক্ষেত্রে ইসরাইল হামাসের সামরিক ও সরকারি সক্ষমতা ধ্বংস না করা পর্যন্ত থামবে না।’

সোমবার ক্রেমলিন জানায়, পুতিন এবং নেতানিয়াহু ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের বিষয় নিয়ে কথা বলেছেন। ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট নিহত ইসরাইলিদের নিকটাত্মীয়দের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তিনি নারী ও শিশুসহ বেসামরিক নাগরিক হতাহত হয় এমন যেকোন কর্মকান্ডের নিন্দা জানিয়েছেন।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট এ অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক করতে সহিংসতা বৃদ্ধি রোধ করতে এবং গাজায় মানবিক বিপর্যয় এড়াতে মস্কোর বিভিন্ন পদক্ষেপ ইসরাইলি প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

সোমবার পুতিন ফিলিস্তিনি, মিশর, ইরান ও সিরীয় নেতাদের সাথে টেলি ফোনে কথা বলেছেন। এসব ফোনালাপের হাইলাইট ইসরাইলকে জানানো হয়েছে।

ক্রেমলিন জানায়, পুতিন আরও বলেন যে, রাশিয়া এ সংঘাতের কূটনৈতিক সমাধানে সহায়তা করতে প্রস্তুত রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন

ইসরাইল হামাসের সক্ষমতা ধ্বংস না করা পর্যন্ত থামবে না পুতিনকে নেতানিয়াহু

আপডেট সময় ০৭:০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩