ঢাকা ০১:১১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন

ইসলামপুরে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা

ইসলামপুরে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রশাসক মো. শফিউর রহমান।ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও সুধীজনদের সাথে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাছের বাবুলের সভাপতিত্বে নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান।

পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোক্তার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফ হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান শাহজাহান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী চার্লেস, অফিসার ইনচার্জ সুমন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আবুল হাসেম, সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা প্রকৌশলী আমিনুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা ইসলামপুরের শিক্ষা-স্বাস্থ্য, অবৈধ বালু উত্তোলন, আইন শৃঙ্খলা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খামখেয়ালী মনোভাব ও উৎকোচ গ্রহণের অভিযোগসহ অবকাঠামো বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরেন।

এরআগে তিনি শিল্পকলা একাডেমি অফিস উদ্ধোধন করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ইসলামপুরে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা

আপডেট সময় ০৪:২০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩