ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি প্রচারণায় গণভোটের গাড়ি সুপার ক্যারাভান জামালপুরে গণতন্ত্রের জন্য খালেদা জিয়া সারাজীবন সংগ্রাম করেছেন : জেলা বিএনপির সভাপতি বর্ধমান হাউস : কাজী নজরুল ইসলাম ও মুসলিম সাহিত্য সমাজ গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ-তে সিল দিন : প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তার জন্য ২৫,০০০ বডি-ওর্ন ক্যামেরা ও ৪১৮টি ড্রোন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেওয়ানগঞ্জে বালু উত্তোলনের দায়ে দু’জনকে কারাদণ্ড মাদারগঞ্জে জামায়াতে যোগ দিলেন এবি পার্টির প্রার্থী লিপসন  সাংবাদিকদের সাথে বৈঠক করলেন জাতীয় পার্টির প্রার্থী ফজলুল হক আমরা চাই ভোটের মাধ্যমে ভালো ও ত্যাগী মানুষ আসুক : অর্থ উপদেষ্টা জামালপুরে ছাত্রদলের নাম ভাঙিয়ে বিশৃঙ্খলার অভিযোগে সংবাদ সম্মেলন

নবীজীর আদর্শ অনুসরণের মধ্যেই সফলতা ও শান্তি নিহিত : ধর্ম প্রতিমন্ত্রী

আলোচনা সভায় বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, হযরত মুহাম্মদের (সা.) সুমহান আদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যেই মুসলমানদের অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে।

প্রতিমন্ত্রী ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় জামালপুরের ইসলামপুরে ইসলামি ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৫ হিজরী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমার দৃঢ় বিশ্বাস, ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হযরত মুহাম্মদের (সা.) সুমহান আদর্শ ও সুন্নাহ বিশ্ববাসীর জন্য উৎকৃষ্টতম অনুসরণীয় ও অনুকরণীয় এবং এর মধ্যেই মুসলমানদের অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে। তাঁর অমিত সাহস, ধৈর্য ও বিচক্ষণতা তখনকার মানুষকে যেমন বিমুগ্ধ করে, তেমনি অনাগত মানুষের জন্যও শান্তি প্রতিষ্ঠার আদর্শ ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

মুফতি উমর ফারুকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক, আব্দুল খালেক আকন্দ প্রমুখ বক্তব্য রাখেন।

পরে ঈদে মিলাদুন্নবী ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ মোনাজাত করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি প্রচারণায় গণভোটের গাড়ি সুপার ক্যারাভান জামালপুরে

নবীজীর আদর্শ অনুসরণের মধ্যেই সফলতা ও শান্তি নিহিত : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৯:৫৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩