ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় ভিজিএফ চাল বিতরণ শুরু জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত বকশীগঞ্জে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন ১০ মার্চ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা

আবারও রৌমারি বিলে শিক্ষার্থী নিখোঁজ

শফিকুল ইসলাম। ছবি: বাংলারচিঠিডটকম

শফিকুল ইসলাম। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে রৌমারি বিলে বেড়াতে গিয়ে শফিকুল ইসলাম (২৪) নামে অনার্স পড়ুয়া এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। ৩১ আগস্ট দুপুর ২টার দিকে রৌমারি বিলে এ ঘটনা ঘটে। নিখোঁজ শফিকুল শেরপুর জেলার শ্রীবরদি উপজেলার সাতানী মথুরাদী এলাকার আজিজুর রহমানের তৃতীয় ছেলে। তিনি শেরপুরের ডা. সেকান্দার আলী কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

একই সাথে ঘুরতে আসা তার বন্ধু রাজা বাবু জানান, ৩১ আগস্ট দুপুরে তিন বন্ধু ও দুই বান্ধবী মোট পাঁচজন এক সাথে শেরপুর থেকে রৌমারি বিলে ঘুরতে যায়। দুপুর ২টার দিকে তিন বন্ধু মিলে রৌমারি বিলে গোসল করতে পানিতে ঝাঁপ দেয়। কিন্ত বিল থেকে অন্য দুই বন্ধু উঠে আসলেও শফিকুল উঠতে পারেনি। পরে খবর পেয়ে উদ্ধারে নামে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুল ইসলাম জানান, এখনো নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার কাজ চলমান রয়েছে।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, রৌমারি বিলে শফিকুল ইসলাম নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ উভয়ে নিখোঁজ শিক্ষার্থী উদ্ধারে একযোগে কাজ করছে।

উল্লেখ্য, একই জায়গায় গত ১৮ আগস্ট গোসলে নেমে সৌহার্দ (১৬) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়। পরদিন নিখোঁজের ২২ ঘণ্টা পর তার মরদেহ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তা উদ্ধার করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন

আবারও রৌমারি বিলে শিক্ষার্থী নিখোঁজ

আপডেট সময় ০৮:১৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩