ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় ভিজিএফ চাল বিতরণ শুরু জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত বকশীগঞ্জে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন ১০ মার্চ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা

‘হাড্ডি’র ট্রেলারে রূপান্তরকামীর বেশে দেখা দিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকি

বাংলারচিঠিডটকম ডেস্ক : অভিনয়ের জাদুতে প্রতিবারই ভক্তদের মুগ্ধ করে এসেছেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকি। এরই ধারাবাহিকতায় গত বছরের শেষে প্রকাশ্যে এসেছিল আসন্ন সিনেমা ‘হাড্ডি’তে তার ভিন্নধর্মী লুক! যেখানে একেবারেই অদেখা এক লুকে দেখা মিলেছিল তার। আর এবার প্রকাশ্যে এসেছে আসন্ন সেই সিনেমার ট্রেলার। যেখানে তার লুক কুড়াচ্ছে প্রশংসা।

‘হাড্ডি’র ট্রেলারে নওয়াজুদ্দিনকে দেখা গেছে রুপান্তরকামীর বেশে একদম ক্ষুরধার অবতারে। একের পর এক খুন করছেন তিনি। যা দেখলে গা শিওরে উঠবে রীতিমত। অভিনেতার রিয়েল লাইফে বিবাহবিচ্ছেদ বিতর্কে বারবার পিছিয়ে যাচ্ছিল এই সিনেমার মুক্তি। সিনেমাটির নির্মাতারাও সিনেমাটি নিয়ে যথেষ্ট শঙ্কা প্রকাশ করছিলেন।

কিন্তু ‘হাড্ডি’র ট্রেলারে নওয়াজের দুর্ধর্ষ লুক যেভাবে ধরা পড়েছে তাতে সিনেমাটি নিয়ে আর কোন সংশয় থাকতে পারে না বলেই মনে করা হচ্ছে। মুক্তির কয়েক ঘন্টার মাঝেই যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে এই ট্রেলার নিয়ে।

দুই মিনিট ১৭ সেকেন্ডের ট্রেলারে পুরোদস্তুর ভিন্ন রূপে ধরা দিয়েছেন নওয়াজ। পরনে শাড়ি, গলা ও কানে ভারী গয়না, ঠোঁটে গাঢ় লিপস্টিক, টিপ আর আলগা খোঁপায় গুঁজে রাখা একটি ছুরি-এ এক অন্য নওয়াজুদ্দিন। ট্রেলারে নওয়াজুদ্দিনের পাশাপাশি খলনায়কের ভূমিকায় দেখা গেছে নির্মাতা অনুরাগ কাশ্যপকেও।

‘হাড্ডি’র ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নওয়াজ লিখেছেন, ‘এর আগে কখনো এ রকম হাড়হিম করা প্রতিশোধ দেখেছেন?’

নওয়াজুদ্দিনের ‘হাড্ডি’ সিনেমায় নওয়াজের মায়ের ভূমিকায় দেখা গেছে ইলা অরুণকে। আগামী ৭ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ এ মুক্তি পাবে এই সিনেমাটি। এতে আরও অভিনয় করেছেন–মুহম্মদ জিশান আইয়ুব, সৌরভ সচদেভা, শ্রীধর দুবে, রাজেশ কুমার, বিপিন শর্মা এবং সহর্ষ শুক্লা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন

‘হাড্ডি’র ট্রেলারে রূপান্তরকামীর বেশে দেখা দিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকি

আপডেট সময় ০৯:৩৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩