ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

যুক্তরাষ্ট্রের মাউই দ্বীপে দাবানল, এখনও নিখোঁজ ৮৫০

বাংলারচিঠিডটকম ডেস্ক : যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের মাউই দ্বীপে ভয়াবহতম দাবানলের পর এখনও সন্ধান মেলেনি প্রায় সাড়ে আটশ মানুষের।

প্রাথমিক নিখোঁজের তালিকায় থাকা আরো ১২শ’র বেশি মানুষ নিরাপদে ফিরে এসেছেন বলে ২১ আগস্ট জানিয়েছেন কাউন্টি মেয়র রিচার্ড বিসেন।

তিনি বলেছেন, তবে উভয় সংখ্যাই ওঠানামা করতে পারে। দাবানলে এখন পর্যন্ত ১১৪ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।

গত ৮ অগাস্ট শতাব্দীর ভয়াবহতম দাবানলে মাত্র কয়েক ঘণ্টায় পুড়ে ছাই হয়েছে গেছে মাউই দ্বীপের ঐতিহ্যবাহী শহর লাহাইনা। আগুনে পুড়ে মারা যাওয়াদের লাশ খুঁজে পেতে সেখানে ধীর গতিতে নির্মম এক তল্লাশি অভিযান চলছে।

বিশেষভাবে প্রশিক্ষিত শবসন্ধানী ২০টি স্নিফার কুকুর এই অনুসন্ধানে মূল ভূমিকা রাখছে। প্রাণীগুলোই লাশ খুঁজে উদ্ধারকর্মীদের সেখানে নিয়ে যাচ্ছে।

দাবানলের পর প্রথমবারের মত ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেনকে নিয়ে ২২ আগস্ট তিনি মাউই দ্বীপে যেতে পারেন বলে জানিয়েছে বিবিসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় মেয়র বিসেন বলেন, “আমাদের জীবন পুরোপুরি পাল্টে গেছে। এখানকার পরিস্থিতি আর কখনোই আগের মত হবে না।

“একটা জিনিসই শুধু আগের মত হতে পারে। তা হলো, আমরা যে শোকের মধ্যদিয়ে যাচ্ছি সেটা একসঙ্গে পার করা এবং একে অপরের প্রতি যত্নশীল হওয়া।”

২১ আগস্ট পর্যন্ত ২৭টি মৃতদেহ সনাক্ত করা গেছে এবং ১১টি পরিবারকে তাদের মৃত স্বজনদের বিষয়ে খবর দেওয়া গেছে বলেও জানান তিনি।

এখনো ৮৫০ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তারপরও একে ‘ইতিবাচক খবর’ বলেই বর্ণনা করেন মেয়র বিসেন। বলেন, দাবানলের পরপর নিখোঁজের সংখ্যা দুই হাজারের বেশি ছিল। সে সংখ্যা তো এখন অন্তত হ্রাস পেয়েছে। অনেকে নিরাপদে ফিরে এসেছেন।

মেয়র বিসেন স্থানীয়দের বলেছেন, যাদের স্বজন এখনো নিখোঁজ তারা যেনো দ্রুত এসে ডিএনএ নমুনা দিয়ে যায়।

তবে নমুনা যত দ্রুতই সংগ্রহ করা হোক, সেগুলো খুঁজে পাওয়া লাশের ডিএনএ-র সঙ্গে মিলিয়ে পরিচয় বের করতে কয়েক মাস এমনকী কয়েক বছর লেগে যেতে পারে বলে বিবিসি-কে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

যুক্তরাষ্ট্রের মাউই দ্বীপে দাবানল, এখনও নিখোঁজ ৮৫০

আপডেট সময় ০৩:০২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩