ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীকে পুড়িয়ে মেরেছে স্বামী নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরান ও উপসাগরজুড়ে নতুন হামলা, আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধে কাজিদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আমি শুধু বিএনপির এমপি নই, সকল দলের মানুষের এমপি : মোস্তাফিজুর রহমান বাবুল আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে জামালপুর যুব মহিলা লীগের সভা

জামালপুর যুব মহিলা লীগের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। ছবি:মেহেদী হাসান

জামালপুর যুব মহিলা লীগের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। ছবি: মেহেদী হাসান

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: গ্রেনেড হামলায় নিতদের স্মরণে আলোচনা সভা করেছে জামালপুর যুব মহিলা লীগ। ২১ আগস্ট বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। তিনি বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা এবং ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী জনসভায় গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা। সেদিন আওয়ামী লীগ সভাপতি এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করে খালেদা জিয়ার রাজত্ব পাকাপোক্ত করতে ২১ আগস্টের গ্রেনেড হামলা করা হয়েছিল।

মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য বার বার আক্রমণ চালানো হয়েছিল, চক্রান্তকারীরা সফল হয়নি। ষড়যন্ত্র শেষ হয়নি। এখনও চলছে। বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমান পাকিস্তানী ভাবধারায় দেশ পরিচালনা করেছিলেন। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের প্রশ্রয় দিয়েছেন। দূতাবাসে চাকরি দিয়ে, সংসদে আইন করে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ রেখে প্রমাণ করেছেন জিয়াউর রহমান এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর জিয়াউর রহমান বাংলাদেশের পবিত্র সংবিধানকে তছনছ করে দিয়েছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনা হাওয়া ভবন থেকেই করা হয়েছিল। সেদিন বেশি দূরে নয়, যেদিন ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার হবে।

জামালপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সরোয়ার হোসেন শান্ত এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক চিকিৎসক সাজদা-ই-জান্নাত তনু।

আরও বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা আকাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মহসিনা চাঁদনী, ইসলামপুর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আবিদা সুলতানা যুথী প্রমুখ।

এসময় জামালপুর জেলা যুব মহিলা লীগ, সদর যুব মহিলা লীগ, পৌর যুব মহিলা লীগ ও ওয়ার্ড যুব মহিলা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে পুড়িয়ে মেরেছে স্বামী

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে জামালপুর যুব মহিলা লীগের সভা

আপডেট সময় ১১:৪০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩