ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন ঋতুর সাথে পেশা বদল ও বঞ্চনার শিকার, তবুও দুর্গম যমুনার চর ছাড়তে নারাজ স্থানীয়রা জামায়াত ক্ষমতায় গেলে বেকারদের হাতে কাজ তুলে দিব : ড. সামিউল হক ফারুকী

নকলায় খাদ্যবান্ধব কর্মসূচির ২৭২ বস্তা চাল উদ্ধার, থানায় মামলা

অভিযানের নেতৃত্ব দেন ইউএনও সাদিয়া উম্মুল বানিন। ছবি: বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: শেরপুরের নকলায় একটি দোকান থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ২৭২ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। ১৯ আগস্ট রাতে নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচড় এলাকার চঞ্চল মিয়ার দোকান থেকে ওই চাল জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন।

উপজেলা প্রশাসনের তথ্যমতে, খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ করা হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় চঞ্চল মিয়ার দোকানে ৩০ কেজির ২৭২ বস্তা চাল পাওয়া যায়। পরে রাত সাড়ে ৮টার দিকে এসব চাল জব্দ করে প্রচলিত আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

স্থানীয়রা জানান, ওই এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার শাহ মো. লুৎফর রহমান ও আমিলুন হক। তারা চন্দ্রকোনা মধ্যবাজারের একটি গোডাউনে এসব চাল মজুদ রাখে। ধারণা করা হচ্ছে, তাদের নিকট আত্মীয় কেউ এই কাজের সাথে জড়িত থাকতে পারে।

নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন বলেন, কে বা কারা চাল এখানে মজুদ করেছে, এ বিষয়ে অধিকতর তদন্ত প্রয়োজন। তবে চঞ্চল মিয়া নামের একজনের নাম উঠে এসেছে। আমরা প্রাথমিকভাবে নিয়মিত মামলা করেছি। তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন

নকলায় খাদ্যবান্ধব কর্মসূচির ২৭২ বস্তা চাল উদ্ধার, থানায় মামলা

আপডেট সময় ০৬:৪৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩