ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে বাস পরিচালকের সংবাদ সম্মেলন অটোরিকশায় নিজ এলাকা ঘুরে দেখলেন বীর মুক্তিযোদ্ধাসহ প্রবীণ ব্যক্তিরা প্রতিমন্ত্রী হলেন এম. রশিদুজ্জামান মিল্লাত, জামালপুরে মিষ্টি বিতরণ গণতন্ত্রের যে চর্চা শুরু হয়েছে, তা যেন কখনো থেমে না যায় : প্রধান উপদেষ্টা বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতির সংবাদ সম্মেলন মোস্তাফিজুর রহমানকে মন্ত্রী হিসাবে দেখতে চায় জামালপুর-৩ আসনের জনগণ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

জামালপুরে গৃহকর্মীদের জন্য মানবাধিকার বিষয়ক কর্মশালা

কর্মশালায় সভাপতির বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘ওদের বুয়া বলে কারা, ওরাও মানুষ, ওদের দ্বারেও দেবতা থাকে খাড়া’। ‘ওরা কাজের বেটি নয়, ওদের জন্য সুস্থ থাকা, সুধীজনরা কয়’।‘ওদের সম্মান করি, গৃহশ্রমিকের সম্মান দিয়ে, সাম্য সমাজ গড়ি’। কবিতার এ চেতনা ধারণ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত গৃহকর্মীদের উন্নত জীবন ব্যবস্থা তৈরি, মানবাধিকার সুরক্ষা ও মর্যদা প্রতিষ্ঠায় অ্যাডভোকেসি পরিকল্পনা তৈরি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ১৭ আগস্ট জামালপুরে উন্নয়ন সংঘের পাওয়ার প্রকল্পের আওতায় দিনব্যপী কর্মশালাটি সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে অনুষ্ঠিত হয়। অক্সফামের সহায়তায় উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন প্রমোশন অফ উইম্যান এম্পাওয়ারমেন্ট এন্ড রাইটস (পাওয়ার) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ পরিচালক জাহাঙ্গীর সেলিম। এতে ধারণা পত্র উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী জ্যোৎস্না আক্তার। পাওয়ার প্রকল্পটি বাস্তবায়নে অর্থায়ন করছে ইউরোপীয়ান ইউনিয়ন।

কর্মশালায় বক্তব্য রাখেন জামালপুর সদর থানার পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম।ছবি: বাংলারচিঠিডটকম

সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আইনজীবী নুরুজ্জামান, সাংবাদিক মুখলেছুর রহমান, জামালপুর সদর থানার দ্বিতীয় কর্মকর্তা মনিরুল ইসলাম, শিক্ষক ফরিদুল ইসলাম, কেন্দুয়া ইউপি সদস্য নায়েব আলী, মসজিদের ইমাম তারিকুল ইসলাম, গৃহকর্মী পারুল আক্তার প্রমুখ। কর্মশালায় জামালপুর সদর ও সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন শ্রেণি, পেশার ২৫ জন প্রতিনিধি অংশ নেন।

কর্মশালায় বক্তব্য রাখেন গৃহকর্মী আক্তার।ছবি: বাংলারচিঠিডটকম

সভা সূত্র জানায়, শ্রম আইন ২০০৬ অনুযায়ী গৃহকর্মীদের গৃহশ্রমিক হিসেবে অন্তর্ভুক্তিকরণ, সরকারের গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা বাস্তবায়ন, সর্বোত্তম পর্যায়ে বর্ধিত মজুরি এবং কর্মস্থলে গৃহকর্মীদের মানসম্মত কর্মঘণ্টা বজায় রাখা, নারীর জন্য ইতিবাচক মনোভাব তৈরি ও পরিবারে সহনশীল পরিবেশ সৃষ্টিতে লাগসই প্রক্রিয়া নিশ্চিত করা, গৃহকর্মীদের মধ্যে একটি প্লাটফরম প্রতিষ্ঠার মাধ্যমে তাদের মাঝে ঐক্য গড়ে তোলা এবং নিয়োগকর্তার পাশাপাশি পরিষেবা প্রদানকারীদের সাথে যোগাযোগ করার ক্ষমতা বৃদ্ধি করা, অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার মাধ্যমে গৃহকর্মীদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করা, স্থানীয় পর্যায়ে আইন ও নীতির কার্যকর বাস্তবায়নে উৎসাহিত করার জন্য সম্মিলিত প্রচেষ্টা এবং নারীর প্রতি সহিংসতা হ্রাস এবং ক্ষমতায়ন করাসহ প্রকল্পের বিভিন্ন উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে কর্মশালায় আলোচনা করা হয়। ব্যতিক্রম এ কার্যক্রম সফল বাস্তবায়নে উপস্থিত সবাই সহযোগিতার আশ্বাস দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ

জামালপুরে গৃহকর্মীদের জন্য মানবাধিকার বিষয়ক কর্মশালা

আপডেট সময় ০৬:০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩