ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

রাশিয়ার দাগেস্তানে পেট্রোল পাম্পে আগুনে ৩৩ জনের প্রাণহানি

বাংলারচিঠিডটকম ডেস্ক : রাশিয়ার ককেশাস প্রজাতন্ত্রের দাগেস্তানে একটি পেট্রোল পাম্পে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ৩ শিশুসহ কমপক্ষে ৩৩ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। ১৫ আগস্ট জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

মন্ত্রণালয় টেলিগ্রাম বার্তায় জানায়, এ মর্মান্তিক ঘটনায় দুর্ভাগ্যবশত ৩৩ জনের প্রাণহানি ঘটেছে এবং ১০২ জন আহত হয়েছে।

দাগেস্তান বিষয়ক রাশিয়ান ফেডারেশনের তদন্ত কমিটি টেলিগ্রামে জানায়, মাখাচকালা শহরের একটি পেট্রোল পাম্পে আগুন ছড়িয়ে পড়ার পর বিস্ফোরণ ঘটে।

কমিটি জানায়, ‘গাড়ি মেরামতের কাজ চলাকালে সেখানে আগুন ছড়িয়ে পড়ার পর বিস্ফোরণ ঘটে। এতে এসব মানুষ হতাহত হয়।

তারা আরো জানায়, এ বিস্ফোরণের ঘটনায় পার্শ্ববর্তী বিভিন্ন ভবন এবং অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

কমিটি জানায়, এ ব্যাপারে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে এবং অগ্নিকাণ্ডে কারণ জানতে তদন্ত কাজ শুরু হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘তাস’ এবং ‘রিয়া নভোস্তি’ মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
দাগেস্তান প্রশাসনের প্রধান সের্গেই মেলিকভ টেলিগ্রামে জানান, সোমবার রাত ১০টার কিছু সময় আগে ওই পেট্রোল স্টেশন থেকে এই বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এদিগে দাগেস্তান সরকার এই মর্মান্তিক ঘটনায় ১৫ আগস্টকে শোক দিবস ঘোষণা করেছে।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল!

রাশিয়ার দাগেস্তানে পেট্রোল পাম্পে আগুনে ৩৩ জনের প্রাণহানি

আপডেট সময় ১০:১৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩