ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট শুরু সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম নির্মূল অভিযান জামালপুরে শাহীনা সোবহানের ৫টি বইয়ের মোড়ক উন্মোচন গণভোটে প্রচারণা সংস্কারের প্রতি সরকারের অঙ্গীকারের অংশ : আসিফ নজরুল জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন একটি বইয়ের একটি লাইন জীবন পাল্টে দিতে পারে : জামালপুরের জেলা প্রশাসক গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে : আলী রীয়াজ দেওয়ানপাড়ায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া দেওয়ানগঞ্জে সরিষার ব্যাপক ফলনের সম্ভাবনা

স্বপ্নের ঠিকানায় ইসলামপুরের গৃহহীন আরো ৪৯ পরিবার

সুবিধাভোগীদের জমি ও ঘর হস্তান্তর করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ইতিহাস সৃষ্টির দিন আজ। দিনটিতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পাচ্ছেন সারাদেশে গৃহহীন পরিবার। তাই সুবিধাভোগীদের চোখে মুখে উচ্ছ্বাস দেখা গেছে।

সারাদেশের ন্যায় জামালপুরের ইসলামপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমি ও ঘর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চতুর্থ পর্যায়ে (২ ধাপে) ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।

জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথভাবে চতুর্থ পর্যায়ে“ক” শ্রেণির প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে সেমি পাঁকা ৪৯টি ঘর নির্মাণ করা হয়েছে। ভূমি মন্ত্রণালয় ও আশ্রয়ণ প্রকল্প-২ এর অর্থায়নে উপজেলা প্রসাশন আনুষ্ঠানিকভাবে ৪৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমির দলিলসহ ও চাবি হস্তান্তর করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি আশরাফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাসের বাবুল। এসময় মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী চার্লেস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আল আজাদ ফয়সাল, প্রাণিসম্পদ কর্মকর্তা তোফায়েল আহম্মেদ, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা

স্বপ্নের ঠিকানায় ইসলামপুরের গৃহহীন আরো ৪৯ পরিবার

আপডেট সময় ০৯:৫৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩