ঢাকা ০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামপুরে বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী উদযাপিত

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। ৮ আগস্ট উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও আত্মার মাগফিরাত শান্তি কামনায় দোয়া শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি আশরাফ আলী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামাল আব্দুল নাসের চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরে বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী উদযাপিত

আপডেট সময় ০৯:৩৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩