ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সরিষাবাড়ীতে দোয়া মাহফিল ওলামাদলের বিভাগীয় সাংগঠনিক টিমের আহ্বায়ক হলেন কাজী মসিউর জামালপুর- ৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন সিপিবির জুয়েল একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট শুরু সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম নির্মূল অভিযান জামালপুরে শাহীনা সোবহানের ৫টি বইয়ের মোড়ক উন্মোচন গণভোটে প্রচারণা সংস্কারের প্রতি সরকারের অঙ্গীকারের অংশ : আসিফ নজরুল জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন

বকশীগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসে নাশকতার পরিকল্পনার অভিযোগে চারজন গ্রেপ্তার

গ্রেপ্তার চার আসামি। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ঘেরাও ও নাশকতার পরিকল্পনার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১ আগস্ট রাত সাড়ে ১২টায় নিলাখিয়া ইউনিয়নের আর.জে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নিলাখিয়া পশ্চিম পাড়া এলাকার মৃত সিপার উদ্দিনের ছেলে মইজদ্দিন (৬০), আব্দুস ছালামের ছেলে আসলাম মিয়া (৫৫), মমতাজ উদ্দিনের ছেলে উকিল উদ্দিন (৪০) ও উত্তর পাড়া এলাকার মনতাজল হকের ছেলে মাহবুব আলম (৩৫)।

খোঁজ নিয়ে জানা গেছে, এক মাস ধরে বকশীগঞ্জ উপজেলার তীব্র লোডশেডিং দেখা দিয়েছে। চাহিদার চেয়ে বিদ্যুতের সরবরাহ কম থাকায় সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির। কিন্তু নিলাখিয়া ইউনিয়নের কিছু ব্যক্তি নিরবিচ্ছিন্ন সরবরাহের দাবিতে বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ঘেরাও করার পরিকল্পনা করেন।

পরিকল্পনার খবর পেয়ে রাতে বকশীগঞ্জ থানা পুলিশের আভিযানিক দল নিলাখিয়া ইউনিয়নের আর.জে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পরিকল্পনার সময় চারজনকে গ্রেপ্তার করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, বিদ্যুৎ অফিস ঘেরাও ও নাশকতার পরিকল্পনা করায় ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এঘটনায় বকশীগঞ্জ থানায় নাশকতার অভিযোগে ২৪ জনকে নামীয় ও অজ্ঞাত ৩০/৩৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে এবং ২ আগস্ট বিকালে গ্রেপ্তার হওয়াদের আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা

বকশীগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসে নাশকতার পরিকল্পনার অভিযোগে চারজন গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৩৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩