ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় ভিজিএফ চাল বিতরণ শুরু জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত বকশীগঞ্জে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন ১০ মার্চ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা

চর পাকেরদহে ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত

চর পাকেরদহে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: মাদারগঞ্জের চর পাকেরদহ ইউনিয়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ‘অভিবাসনে সুশাসন নিশ্চিতকরণ ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকর ‘ বিষয়ক অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১ আগস্ট দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় এম এম ফরহাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চরপাকেরদহ ইউপি চেয়ারম্যান বদরুল আলম সরদার। সভায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের জামালপুর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. আরিফুল ইসলাম। তিনি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে বিদেশ ফেরত অভিবাসীদের সামাজিক, অর্থনৈতিক ও মনোসামাজিক সহায়তা প্রদানের মাধ্যমে অর্থনৈতিক পুনরেকত্রীকরণের বিষয়, বিদেশ ফেরত ও গমনেচ্ছুদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান, শ্রম ও জনশক্তি মন্ত্রণালয় থেকে প্রদত্ত সুবিধাসমূহ, চলমান প্রকল্প সম্পর্কে বিস্তারিত, রিটার্নীদের জন্য সহায়তা কার্যক্রম অবহিত করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব, মোকাবিলার উপায় ও করণীয় বিষয়ে সামগ্রিক আলোচনা সুবিন্যস্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন।

এরপর মুক্ত আলোচনায় অংশ নেন ঝাড়কাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এম ফরহাদ হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মো. মঞ্জুরুল করিম। কর্মশালায় অন্যান্যের মধ্যে ইউপি সদস্যবৃন্দ, ইউপি সচিব, এনজিও প্রতিনিধি, বিদেশ ফেরত অভিবাসী, এলাকার গণ্যমান্য ব্যক্তি, গ্রাম পুলিশ ও উদ্যোক্তা প্রমুখ।

বিদেশ ফেরত অভিবাসীদের তথ্য জানাতে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয় এই নম্বরে- মো. আরিফুল ইসলাম, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর, মাইগ্রেশন এন্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টার, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, জামালপুর। মোবাইল: ০১৭৩০৩৫০৭০৮।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন

চর পাকেরদহে ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:১৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩